Modi in Egypt: ‘ঐতিহাসিক সফরে’ মিশরের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধনে জোর মোদীর

মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজিপ্ট(মিশর) সফরে গিয়েছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে পিরামিডের দেশে মোদীর সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু কূটনীতির বিষয়ে নয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মে‌লবন্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুই দেশের মধ্যে চারটি মৌ চুক্তি সাক্ষরিত হয়েছে।যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য যা এক ঐতিহাসিক ঘটনা।

মোদী

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, রবিবার সকালে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসির সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ভারত-মিশর কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। ঠিক হয়েছে চলতি বছরেই ভারত সফরে আসবেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। এছাড়াও দুই রাষ্ট্র্নেতা মধ্যে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে।

স্ট্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনার পাশাপাশি স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সুরক্ষা এবং সংরক্ষণ নিয়েও মিশরের সঙ্গে একটি চুক্তি করেছে ভারত।

মোদী

নরেন্দ্র মোদী কায়রো ছাড়ার আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলির সঙ্গে বিশ্বখ্যাত গিজা পিরামিড পরিদর্শনেও যান। মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে গিজা পিরামিড পরিদর্শনের ছবি টুইটারে পোস্টও করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কেবল ইতিহাস ঘুরে দেখা নয়, ভারতের সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে মিশরের সংযোগ কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেটা নিয়ে মাদবাউলির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।


১৯৯৭ সালের পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর মিশর সফরে গেলেন। এই সফরে মোদী পরিদর্শন করেন গিজার পিরামিড। যা বৃহত্তম মিশরীয় পিরামিড এবং ফারাও খুফুর সমাধি। খ্রিস্টপূর্ব ২৬ শতকের গোড়ার দিকে নির্মিত এই পিরামিড। এই পিরামিডটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম এবং গত তিন দশক ধরে,একমাত্র আশ্চর্য যা অনেকাংশে অক্ষত রয়েছে।

তাঁর এই সফরকে মোদী ঐতিহাসিক বলেও উল্লেখ করেছেন। মিশর ঐতিহাসিক স্থান পরিদরর্শনের বেশ কিছু ভিডিও পোস্ট করেন মোদী। একইসঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ওয়ার মেমোরিয়ালেও যান মোদী। তিনি বলেন, 'বীর ভারতীয় সেনাদের প্রতি আমার শ্রদ্ধা। তাঁদের অবদান কখনই ভোলা যাবে না।'

মোদী

ইজিপ্টে থাকা প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান মোদিকে। সেদিনই পরে কায়রোর রিৎজ কার্লটন হোটেলে প্রবাসীয় ভারতীয়দের সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+