BIMSTEC Summit: বিমসটেক শীর্ষ সম্মেলনে সকল দেশকে ২১ দফা কাজের তালিকা দিয়ে দিলেন মোদী, মূল লক্ষ্য উন্নয়ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিমসটেক সম্মেলনে ২১-দফা কর্মপরিকল্পনার আহ্বান জানান, যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিমসটেক দেশগুলির পেমেন্ট সিস্টেমের সাথে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) সংযুক্ত করা এবং সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে একটি বিমসটেক চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা করা।

এছাড়াও,
- ভারতে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথমবারের মতো সম্মেলন আয়োজন
- মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা, ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ
- বিমসটেক দেশগুলোর জন্য ক্যান্সার চিকিৎসায় ক্ষমতা বৃদ্ধির কর্মসূচি
- বিমসটেক অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে UPI পেমেন্ট সংযুক্তি
- বিমসটেক এনার্জি সেন্টার চালু, যুবদের জ্বালানি খাতে প্রশিক্ষণ
- বৈদ্যুতিক গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প ত্বরান্বিত করার আহ্বান
ব্যাঙ্ককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, "বিমসটেককে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তাই, আমি সহযোগিতার বিভিন্ন দিক উল্লেখ করে একটি ২১-দফা কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছি"।
তিনি আরও বলেন, "বিমসটেক অঞ্চলে পেমেন্ট সিস্টেমের সাথে UPI সংযুক্ত হলে বাণিজ্য, শিল্প এবং পর্যটন ব্যাপকভাবে উপকৃত হবে"। মূলত, এখান থেকেও ডিজিটাল সিস্টেমকে উল্লেখ করেন মোদী। একটা সময় যে চিন্তাভাবনা ভারতের জন্যও নতুন দরজা খুলে দিয়েছিল।
সাম্প্রতিক মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের প্রসঙ্গ উল্লেখ করে মোদী দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ভারতে বিমসটেক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন এবং চতুর্থ যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন আয়োজনের ঘোষণা।
বিমসটেক দেশগুলি যুব ও ক্রীড়া উন্নয়নে কীভাবে এগিয়ে যেতে পারে, তারও এক পরিকল্পনার কথা উল্লেখ করেন মোদী। যেভাবে চললে বা যেভাবে পরিকল্পনা করলেন বিমসটেক দেশগুলিও একদিন উন্নত মাত্রায় পৌঁছে যাবে। যেমন -
- বোধি (BODHI) কর্মসূচির ঘোষণা - সদস্য দেশগুলোর ৩০০ জন পেশাদার, শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিককে প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান।
- ২০২৫ সালে BIMSTEC অ্যাথলেটিক্স সম্মেলন এবং ২০২৭ সালে প্রথম BIMSTEC গেমস আয়োজন।
- বিমসটেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবের আয়োজন এবং যুব সমাজের জন্য তরুণ নেতাদের শীর্ষ সম্মেলন, হ্যাকাথন এবং পেশাদার দর্শনার্থী কর্মসূচি।
বঙ্গোপসাগর অঞ্চলের ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে গঠিত বিমসটেক দেশগুলো বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তিতে স্বাক্ষর করেছে এই সম্মেলনে।
চুক্তির আওতায় রয়েছে -
- জাহাজ, ক্রু ও পণ্য পরিবহনে সহযোগিতা
- জাতীয় সার্টিফিকেট ও নথির পারস্পরিক স্বীকৃতি
- সমুদ্র পরিবহন খাতে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা
বিমসটেক প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এবারের ব্যাঙ্কক ভিশন ২০৩০ পরিকল্পনা সেই লক্ষ্যে নতুন রোডম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী মোদীর ২১-দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে বিমসটেক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications