সাত বছর পরে চিন সফরে মোদী, তুমুল উত্তেজনায় বরণ করলেন প্রবাসী ভারতীয়রা, রবিতে বৈঠক শি-র সঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে দু'দিনের সরকারি সফরে চিনে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। এদিন শনিবার তিয়ানজিনের বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর চিন ও ভারতীয় কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

গত সাত বছরের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম চিন সফর। এদিন প্রবাসী ভারতীয়রা 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দে মাতরম' ধ্বনি দিয়ে তাদের সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী মোদী হোটেলে ভারতীয় শাস্ত্রীয় বাদ্যযন্ত্র সেতার, সন্তুর ও তবলা বাজানো চিনা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন। এই শিল্পীরা বহু বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য শিখছেন।

রবিবার প্রধানমন্ত্রী মোদী SCO সম্মেলনে যোগ দেবেন এবং এর ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই সম্মেলনেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতের জন্য এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য নয়াদিল্লির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা নিয়ে তোলপাড় চলছে। এমনকী মার্কিন আদালতও ট্রাম্পের নিয়মকে বেআইনি বলে দেগে দিয়েছে। ফলে ভারত-চিন-রাশিয়া কাছাকাছি চলে এলে আরও বিপাকে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে ভারত ও চিন নিজেদের সম্পর্কের টানাপোড়েন কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। উভয় পক্ষই সরাসরি বিমান পুনরায় চালু করতে, উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা পাস এবং সিকিমের নাথু লা পাসের মাধ্যমে বাণিজ্য পুনরায় শুরু করতে এবং উভয় দেশের পর্যটক, ব্যবসায়ী, গণমাধ্যম ও অন্যান্য দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, SCO-এর সদস্য রাষ্ট্রগুলো হল- ভারত, বেলারুশ, চিন, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এর মধ্যে ভারত, চিন ও রাশিয়াই সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+