ওয়াশিংটনে পা রেখেই বড় বৈঠকে মোদী! শুক্রবারেই যাবেন নিউইয়র্ক, চলছে রাষ্ট্রপুঞ্জে ভাষণের প্রস্তুতিও

ওয়াশিংটনে পা রেখেই বড় বৈঠকে মোদী! শুক্রবারেই যাবেন নিউইয়র্ক, চলছে রাষ্ট্রপুঞ্জে ভাষণের প্রস্তুতিও

দীর্ঘ অপেক্ষা শেষে ইতিমধ্যেই আমেরিকায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা সফর শেষে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকায় পৌঁছান প্রধানমন্ত্রী। ভারতীয় সময় ৩ টে ৩০ মিনিটে ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান প্রবাসী বাঙালিরা। আমেরিকায় বাইডেনের শাসনকাল শুরু পর প্রথমবার সেদেশ গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মার্কিন সফরেই মোদী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে চলেছেন।

চলছে শনিবারের ভাষণের প্রস্তুতিও

চলছে শনিবারের ভাষণের প্রস্তুতিও

এদিকে বৃহঃষ্পতিবারই বিভিন্ন কর্পোরেট সংস্থার সিইওদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোদীর। সেই সঙ্গে কথা হবে ভারতে নতুন বিনিয়োগের বিষয়েও। অন্যদিকে আমেরিকার উপরাষ্ট্রপতি তথা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের সঙ্গেও এদিনই দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরবর্তীতে কালই চলে যাবেন নিউইয়র্কের উদ্দেশ্যে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর শনিবার সকালে ভাষণ দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়।

বিনিয়োগ টানতে বড় বৈঠকে মোদী

বিনিয়োগ টানতে বড় বৈঠকে মোদী

প্রসঙ্গত উল্লেক্য, ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগের সম্ভাবনা আছে এমন কর্পোরেটদের (global CEOs) নির্বাচিত প্রধানদের সঙ্গেই বৃহঃষ্পতিবার বৈঠকে বসছেন মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়ালকম, অ্যাডোব, ব্ল্যাকস্টোন, জেনারেল অ্যাটমিক্স এবং ফার্স্ট সোলারের শীর্ষ কর্তারা এই বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। এই কোম্পানিগুলি তথ্য-প্রযুক্তি, পুঁজি বিনিয়োগ, প্রতিরক্ষা থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাহায্য করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

 উচ্ছ্বসিত টুইট মোদীর

উচ্ছ্বসিত টুইট মোদীর

এদিকে ২০১৪-তে ক্ষমতায় আসার পর এই নিয়ে সাত বার আমেরিকা সফরে গেলেন মোদী। ওয়াশিংটনে পা রেখেই উচ্ছ্বসিত টুইট করতে দেখা যায় মোদীকে। টুইট বার্তায় তিনি লেখেন, ‘ওয়াশিংটনের ভারতীয়দের সাদর অভ্যর্থনায় আমি অভিভূত। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।' প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে হাজির ছিলেন আমেরিকার প্রশাসনিক কর্তা এবং সে দেশে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। তার বিষয়েও প্রশংসা শোনা যায় মোদীর গলায়।

কোয়াড বৈঠকে যোগ

কোয়াড বৈঠকে যোগ

এদিকে চলতি সফরেই কোয়াড বৈঠকেও যোগ দিতে চলেছেন মোদী। চলতি বছরে মার্চে কোয়াড গঠনের পর ভার্চুয়ালি বৈঠক হয়েছিল চার দেশের। কিন্তু এই প্রথম সরাসরি বৈঠকে বসতে চলেছে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। যা নিয়েও জোরদার আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। বিশ্ব সন্ত্রাসবাদের মোকাবিলা, চিনের একাধিকপত্য সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে কোয়াড বৈঠকে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+