ভোট শুরুর আগেই 'আপতকালীন' পরিস্থিতি! একাধিক মাধ্য়মের ওপর নিষেধাজ্ঞা
ভোট শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় সাধারণ যানবাহন চলাচলও।
ভোট শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় সাধারণ যানবাহন চলাচলও। শনিবার স্থানীয় সময় রাত এগারোটার আশপাশে দেশের মোবাইল পরিষেবা সংস্থাগুলির কাছে মোবাইল ইন্টারনেট বন্ধের জন্য নির্দেশ পাঠায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন( বিটিআরসি)।

এর আগে শনিবার দুপুর থেকে সেখানকার ফোর জি ও থ্রি জি পরিষেবা বন্ধ করে টুজি পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন( বিটিআরসি)। এরপর মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ ভোটের দিন মধ্যরাত পর্যন্ত।
ভোটের দিন মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে সাধারণ যানবাহন এবং নৌকা চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে। যার মধ্যে রয়েছে নির্বাচনী পর্যবেক্ষক, কূটনীতিক, অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিমানবন্দরগামী যাত্রী এবং সংবাদপত্র বহনকারী গাড়িগুলিকে।












Click it and Unblock the Notifications