ইতিহাস ফিরে ফিরে আসে! নিখোঁজ সাবমেরিনে পাইলটের স্ত্রী টাইটানিকে মৃত দম্পতির বংশধর
ইতিহাস কি এভাবেই ফিরে ফিরে আসে! ১৯১২ সালে আটলান্টিকে তলিয়ে যাওয়া টাইটানিক অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে সাবমার্সিবল টাইটান। সেই সাবমার্সিবলের পাইলটের স্ত্রীয়ের সঙ্গে গভীর যোগ রয়েছে টাইটানিকের। অভিশপ্ত টাইটানিকে মৃত দম্পতির বংশধর ছিলেন টাইটানের পাইলটের স্ত্রী।
টাইটান নামের ছোটো সাবমেরিন গত ১৮ জুন আটলান্টিতে টাইটানিক অভিযানে গিয়েছিল। সেদিনই দু-ঘণ্টার মধ্যে তা নিখোঁজ হয়ে যায়। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে তল্ল তন্ন করে খোঁজার পর হদিশ মেলেনি। ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত ছিল সাবমার্সিবলে থাকা পাইলট-সহ ৫ পর্যটকের কাছে। সেই সময়ও অতিক্রান্ত হয়ে গিয়েছে।

এখন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে এই পাঁচ পর্যটকও কি ইতিহাস হয়ে যাবে? সেই আশঙ্কা সবার মনে, নাকি মিরাকেল কিছু ঘটবে? এই অবস্থায় টাইটানের পাইলটের স্ত্রী ওয়েন্ডি রাশের সঙ্গে টাইটানিকের সম্পর্ক জানা গিয়েছে। ওয়েন্ডি রাশ হলেন টাইটানিকে থাকা এক দম্পতির প্রপৌত্রী। ১৯১২ সালে টাইটানিক-এ মারা গিয়েছিলেন তাঁরা।
টাইটানিকের ওই দম্পতি প্রথম শ্রেণির যাত্রী ছিলেন এবং জেমস ক্যামেরনের ১৯৯৭ সালের চলচ্চিত্রে তাঁরা অমর হয়ে যান। খুচরা বিক্রেতা ম্যাগনেট ইসিডর স্ট্রস ও তাঁর স্ত্রী ইডা হলেন টাইটানিকের সেই দম্পতি, যাঁদের প্রপৌত্রী ওয়েন্ডি রাশ। টাইটানিকটি আইসবার্গে আঘাত হেনে আটলান্টিকে ডুবে যায়। সেটা ছিল ১৯১২ সাল।
স্ট্রস ১৮৪৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ টাইটানিক দুর্ঘটনার সময় তাঁর বয়স ছিল ৬৭। তিনি ছিলেন ম্যাসির ডিপার্টমেন্টাল স্টোরের একজন সহ-মালিক। ১৯৮৬ সালে ওয়েন্ডি রাশ ওশিয়ানগেটের সিইও স্টকটন রাশকে বিয়ে করেন। এই কোম্পানিটি টাইটানিক ট্যুরিস্ট সাবমার্সিবল পরিচালনা করে।

সেই সাবমার্সিবলই রবিবার অর্থাৎ ১৮ জুন পাড়ি দিয়েছিল আটলান্টিকের তলায় শুয়ে থাকা টাইটানিক দেখতে। দু-ঘণ্টা পাড়ি দেওয়ার পরই সাবমার্সিবলটি নিখোঁজ হয়ে যায়। তারপরই গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাবমার্সিবল। টাইটান নামক সাবমার্সিবলটিকে পাইলট টাইটানিকের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্টকটন রাশ নিখোঁজ সাবমেরিনে থাকা পাঁচজনের মধ্যে রয়েছেন। উদ্ধারকারীরা ডুবোজাহাজটিকে খুঁজে বের করার জন্য তাঁদের অনুসন্ধান তীব্রতর করেছেন। সময়ের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তাঁরা এগোচ্ছেন। টাইটানিক দম্পতির বংশধর ওয়েন্ডি রাশ তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে টাইটানিকের কোম্পানির তিনটি অভিযানে অংশ নিয়েছেন।
এখানে উল্লেখ্য, আর্কাইভাল রেকর্ড অনুসারে আইসিডোর স্ট্রস একটি লাইফবোটে আসন গ্রহণ করেননি। তিনি তার স্ত্রীর সঙ্গে ছিলেন এবং জাহাজটি ডুবে যাওয়া পর্যন্ত একসঙ্গে ছিলেন দম্পতি। আইসবার্গে আঘাত করার পর ডুবে যাওয়া টাইটানিকটিতে বিপুল সংখ্যক মহিলা ও শিশু ছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications