হাইজ্যাক করা হয়েছে এমএইচ ৩৭০ বিমানটিকে : মালয়েশিয়ার তদন্তকারি দল

জোর করে যোগাযোগ বন্ধ করা হয়েছিল বিমানের, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
যদিও এখনও পর্যন্ত বিমানটিকে মুক্ত করার জন্য কোনও শর্ত বা দাবি জানানো হয়নি। অপহরণের পিছনে কী উদ্দেশ্য রয়েছে তাও স্পষ্ট নয়। বিমানটি এই মূহূর্তে কোথায় রয়েছে সে বিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে অনুমান হলেও বিমানটিকে যে অপহরণ করা হয়েছেই সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেও মালয়েশিয়া সরকারের তরফে জানানো হয়েছে।
যদিও অন্য সম্ভাবনাগুলোও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। এই ঘটনার পিছনে যাবতীয় অন্যান্য সম্ভাবনাগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। তবে মূল যে তথ্যগুলি পাওয়া গিয়েছে তা ঘটনার পিছনে মানব হস্তক্ষেপের দিকেই ইঙ্গিত করছে বলেও সরকারি তরফে জানানো হয়েছে। বিমানটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই জেটের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।
বিমানের দুই চালক ও বাকি ১০ ক্রু সদস্যদের সম্পর্কে তথ্য় নিতে শুরু করেছে মালয়েশিয়া সরকার। পাশাপাশি বিমানযাত্রীদেরও ঠিকুজি ঘেটে বের করছে তদন্তকারী অফিসাররা। শনিবার দুপুর ১২টা নাগাদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications