করোনার আবহে চিনের নিখোঁজ 'ব্যাট ওম্যান' -এর বার্তা! উহানের গোপন তথ্য ফাঁস প্রসঙ্গ ফের উস্কে গেল
করোনার আবহে চিনের নিখোঁজ 'ব্যাট ওম্যান' -এর বার্তা! উহানের গোপন তথ্য ফাঁস প্রসঙ্গ ফের উস্কে গেল
তিনি চিনের উহানের ভাইরোলজি বিভাগে কর্মরত ছিলেন। বাদুড় নিয়ে তাঁর নিবিড় কাজকর্মকে অনেকেই কুর্নিশ জানিয়েছে। আর তার জন্যই চিনের এই ভাইরাস বিশেষজ্ঞ মহিলাকে 'ব্যাট ওম্যান' বলে চেনেন। এই মহিলাই করোমার প্রাদুর্ভাবের সময়ে মুখ খুলে নিখোঁজ হন। আর তার বহু মাস পরে এবার তাঁর বার্তা উঠে এল।

ব্যাট ওম্যান-এর কাহিনি
শি জেংঘি নামের এই মহিলা উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যেস উহানের ভাইরোলজি গবেষণার বহু গোপন তথ্য তিনি পশ্চিমী দেশগুলিকে পাচার করেছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ বলে খবর হয়।

ব্যাট ওম্যান-এর বার্তা
চিনের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 'উই চ্যাট' এ আত্মপ্রকাশ করেছেন ব্যাট ওম্যান শি। তিনি জানিয়েছেন তিনি সুস্থ রয়েছেন। সেখানে তিনি তাঁর সাম্প্রতিক কিছু ছবিও দেন। পাশাপাশি,তিনি পশ্চিমীদেশগুলিকে উহানের কোনও গোপন তথ্য ফাঁস করার অভিযোগও নস্যাৎ করেন।

প্রশ্ন থেকেই যাচ্ছে!
উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে শি নিখোঁজ। বার্তা শেষবার এসেছিল ফেব্রুয়ারিতে। এরপর এতগুলো মাস পরে তাঁর আত্মপ্রকাশ খানিকটা অবাক করছে অনেককে। তাঁর বিরুদ্ধে গুঞ্জন ছিল যে তিনি করোনা ভাইরাস ঘিরে বহু গোন তত্ত্ব আমেরিকার হাতে তুলে দিয়েছেন। আর তা হঠাৎ করে নাকচ করার ঘটনা অনেককেই অবাক করেছে।

শি -এর বার্তা ও শক্তিধর দেশ
জার্মানি, আমেরিকা সহ বিশ্বের একাধিক শক্তিধর দেশ করোনা নিয়ে বেজিংকে চেপে ধরেছে। এমন সময়ে শিয়ের বার্তা বেশ প্রাসঙ্গিক। শেষ ফেব্রুয়ারিতে শি জানিয়েছিলেন, করোনা মানবসভ্যতার আধুনিক জীবনের ওপর অভিশাপ। এমন ঘটনার পর যখন শিয়ের প্রসঙ্গে চিন সরকারকে তদন্তের জন্য চাপ দেওয়া হয়,তারা তা নস্যাৎ করে দেয়। ফলে সন্দেহ থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications