ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া!, জল মাপছে আমেরিকা, রাশিয়া
ইরান প্রতিশোধ নিতে শুরু করেছে। এক ঘণ্টার প্রায় ২০০ মিসাইল আক্রমণ চলেছে ইজরায়েলে। আরও একটা যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? ইরানের এই হামলার পর বিশ্বের অন্যান্য দেশের নেতারা বার্তা পাঠাচ্ছেন। শান্ত থাকার কথা বলা হচ্ছে৷
গতকালই এক মার্কিন কর্তা ইরানের হামলার বিষয়ে সতর্ক করেছিল। এর এক ঘণ্টার মধ্যেই ইজরায়েলের উপর হামলা চলে৷ গত সপ্তাহে ইজরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরুশান নিহত হন। জুলাই মাসে তেহরানে বোমা হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হয়েছিলেন। তারই পাল্টা এবার ইরান এই হামলা চালালো।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বার্তা দিয়েছেন। শান্ত থাকতে বলেছেন তিনি। মার্কিন সেনা ইজরায়েলের সমর্থনে রয়েছে। ইরানের হামলা প্রতিহত করা হয়েছে। এই বার্তা দিয়েছেন বাইডেন। ইজরায়েল কি পালটা হামলা চালাবে? সেই বিষয়টিও উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইজরায়েলের পাশে থাকা ও সাহায্যের জন্য অঙ্গীকারবদ্ধ। জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও ইরানের হামলাকে সমর্থন করেননি৷ তিনি ইজরায়েলের উপর হামলার তীব্র নিন্দা করছেন। শুধু তাই নয়, যুদ্ধ রুখতে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথাও বলা হয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বার্তা দিয়েছেন। সামরিক বাহিনী ইরানের ছোঁড়া প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। কেন্দ্রীয় অঞ্চল এবং দেশের দক্ষিণে কয়েকটি জায়গায় মিসাইল হামলা ঠেকানো যায়নি।
মঙ্গলবার রাতে এই মুহুর্মুহু মিসাইল হামলা হয় ইজরায়েলের উপর। ভারতীয় দূতাবাস থেকেও বার্তা দেওয়া হয়েছে৷ ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে৷ সুরক্ষা ক্ষেত্রের মধ্যে তাদের থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।
রাশিয়াও বার্তা পাঠিয়েছে। রাশিয়া লেবাননে হামলার তীব্র নিন্দা করে। ইজরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করতে, লেবাননের ভূখণ্ড থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে শান্তিপূর্ণ উপায়ের জন্য আহ্বান জানানো হয়েছে। ইজরায়েল ও ইরানের সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ঘোরালো করে দেবে। এই কথা মনে করছে রাশিয়া।












Click it and Unblock the Notifications