ফের যুদ্ধের দামামা, ইজরােয়ল-হামাস সংঘর্ষের মাঝে, মিসাইল অ্যাটাক আমেরিকার, টার্গেটে কারা
একের পর এক যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বিশ্বে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ইজরায়েল হামাস জঙ্গিদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে উত্তেজনা রয়েছে মধ্যপ্রাচ্যে। এরই মাঝে আবার আমেরিকা ব্রিটেন মিসাইল অ্যাটাক শুরু করে দিয়েছে। এবার টার্গেেট হুথিরা।
লোহিত সাগরে হুথি জঙ্গি গোষ্ঠির তাণ্ডব বেড়ে গিয়েছে। ইয়েমেন এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর দাপটে ঘুম ছুটেছে আমেরিকার। পণ্যবাহী একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে এই হুথিগোষ্ঠী। জাহাজ হাইজ্যাগ থেকে শুরু করে জাহাজে লুঠ চালানো একাধিক অপরাধমূলক কাজ তারা লোহিত সাগরের উপরে করে চলেছে।

গত নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত লোহিত সাগরে কমবেশি ৩০টি বাণিজ্যিক বা পণ্যবাহী জাহাজ তারা লুঠ করেছে। মার্কিন তেলের ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে তারা। পরে ভারতীয় নৌসেনা গিয়ে উদ্ধার করে তারা। এক কথায় সবদেশেরই পণ্যবাহী জাহাজকে টার্গেট করে চলেেছ তারা। এবার সেই হুথি গোষ্ঠির দাপট থমকে দিতে তৎপর হয়েছে মার্কিন সেনা।গতকাল রাত থেকে হুথিদের ঘাঁটিতে একের পর এক মিসাইল অ্যাটাক করে চলেছে মার্কিন সেনা।
ধ্বংস করে দেওয়া হয়েছে হুথিদের ৩৫টি গোপন ঘাঁটি। লোহিত সাগরে হুথিদের দাপট কমাতেই এই মিসাইল অ্যাটাক জরুরি ছিল বলে জানিয়েছে মার্কিন সেনা। আমেরিকার এই হামলায় সহযোগিতা করেছে ব্রিটেনও।
আমেরিকার মিসাইল অ্যাটাককে সমর্থ জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। সেই তালিকায় অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, নিউজিল্যান্ডও রয়েেছ। আমেরিকার সেনা বাহিনী হুথিদের ডেরা চিহ্নিত কয়ে ১৩টি জায়গায় মিসাইল অ্যাটাক চালিয়েছে। সেই ডেরাগুলিতে হুথিরা তাঁদের অস্ত্র-শস্ত্র এবং মিসাইল সিস্টেম লঞ্চার লুকিয়ে রাখত। লোহিত সাগরে হঠাৎ করে এই জঙ্গিদের তৎপরতা দমন করতে এই মিসাইল অ্যাটাক চালানো জরুরি হয়ে পড়েছিল বলে দাবি করেছে মার্কিন সেনা।
এদিকে এখনও ইজরায়েল এবং হামাস জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থামেনি। হামাস জঙ্গিদের নির্মুল করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজায় তার জন্য কার্যত রক্তের হোলি খেলা হচ্ছে। এমনই অভিযোগ করেছেন তাঁরা এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। গাজায় এই হত্যালীলা বন্ধ করার জন্য ইজরায়েলকে বারবার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু ইজরায়েল নিজেদের উদ্দেশ্যে অনড়। কিছুতেই তাঁরা হামাস জঙ্গিদের রেয়াত করতে রাজি নয়। এখনও লাগাতার হামাস জঙ্গিদের ডেরায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।












Click it and Unblock the Notifications