Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কেউ আমার মতো হয়ো না' নিউইয়র্কে কেন এই কথা বললেন মিস ইউনিভার্স হরনাজ?

'কেউ আমার মতো হয়ো না' নিউইয়র্কে কেন এই কথা বললেন মিস ইউনিভার্স হরনাজ?

নিজের সৌন্দর্য দিয়ে গোটা বিশ্ব জয় করেছেন তিনি। এই বছর মিস ইউনিভার্স খেতাব জয় করে জগত সভায় আবার ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন 'পাঞ্জাব দি কুঁড়ি' হারলিন সান্ধু। নিজের বোল্ডনেসের পাশাপাশি সাহসিকতার জন্যও সকলের কাছে সমাদৃত এবং খুবই প্রশংশিত হয়েছেন। দেশের নাম উজ্জ্বল করে তিনিই প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরী হয়েছেন যার মাথায় উঠেছে এখনও পর্যন্ত অর্থের দিক থেকে বিশ্বের সবথেকে দামী মুকুট। কিন্তু এবার এমন কী বললেন হরনাজ, যে তাঁর কথা নিয়ে আবার শোরগোল পড়ল দুনিয়া জুড়ে? জেনে নেওয়া যাক ঘটনাটি ঠিক কী।


আমার মত হয়োনা

আমার মত হয়োনা

সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল 'উওম্যান অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস'-এর বিশেষ শো। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। সেখানে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব এবং গল্প, আড্ডা। আর সেখানেই হরনাজ উপস্থিত এক মহিলাকে জিজ্ঞাসা করেন যে তাঁর জীবনের স্বপ্ন কী, তিনি কী হতে চান, তাঁর উত্তরে সেই মহিলা বলেন তিনি হরনাজের মত হতে চান। সেই পরিপ্রেক্ষিতেই হরনাজ বলেন, সেই মহিলা যেন তাঁর মত না হন।

হরনাজের জবাব

হরনাজের জবাব

বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে সুনাম আছে হরনাজের। এমনকি মিস ইউনিভার্সের মঞ্চে তাঁর বুদ্ধিদীপ্ত এবং স্পষ্ট বক্তব্য শুনে মুগ্ধ হয়েছিলেন সেখানে উপস্থিত বিচারক থেকে শুরু করে দর্শকরা। শেষ রাউন্ডে তাঁর এই জবাবের জন্যই সেরার সেরা মুকুট উঠেছে হরনাজের মাথায়। আর এবার আরও একবার হরনাজের 'নাজ' দেখে মুগ্ধ হল গোটা বিশ্ব। নিউইয়র্কে এই অনুষ্ঠানে এক মহিলা তাঁর মত হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলে হরনাজ সাফ জানান যে কেউ যেন তাঁর মত না হন। কারণ সকলে নিজের মত ভাবেই বিশেষ। আর মহিলাদের সব সময় নিজেদের সম্মান করা উচিৎ। ফলে তিনি উত্তরে সকলকে বলেন, 'বি ইওর সেলফ' অর্থাৎ নিজের মত হও।

 পাখির চোখ বলিউড

পাখির চোখ বলিউড

আজ পর্যন্ত যারা যারা বিশ্বসেরা সুন্দরীদের মুকুট মাথায় উঠিয়েছেন তাঁরা প্রায় প্রত্যেকেই বড় পর্দায় কাজ করেছেন। 'বাই জি কুট্টাংগে', 'ইয়ারা দিয়াঁ পুয়ারা', ছবি দিয়ে ইতিমধ্যেই বড় পর্দায় খাতা খুলেছেন হরনাজ। কিন্তু এই দুটো ছবিই পাঞ্জাবি ভাষায়। তবে এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আসর জমাতে চান মিস ইউনিভার্স। কানাঘুষো শনা যাচ্ছে তাঁর জন্য নাকি চিত্রনাট্য লেখাও শুরু করে দিয়েছেন কিছু নির্মাতা। এবার হরনাজকে কবে বলিউডে দেখা যাবে সেই অপেক্ষাতেই রয়েছেন ফ্যানেরা।

হরনাজের খেতাব তালিকা

হরনাজের খেতাব তালিকা

মিস ইউনিভার্সের আগেও দেশে একগুচ্ছ খেতাব জয় করেছেন হরনাজ সান্ধু। ১০১৭ সালে প্রথম 'টাইমস ফ্রেশ ফেস' খেতাব যেতেন তিনি। এরপর ২০১৮ সালে 'মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া' খেতাব, ২০১৯ সালে 'ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব' খেতাব জয় করেন। এরপর সালে মিস ডিভা ইউনিভার্স হন তিনি। আর সর্বশেষে মিস ইউনিভার্সের মুকুট ওঠে তাঁর মাথায়।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+