মিস ইন্ডিয়া প্রতিযোগিতা: চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের দেখতে কেন ‘একই রকম লাগছে’
এ বছরের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের একটি ছবি আলোচনার ঝড় তুলেছে। গায়ের রং এবং সাজ-সজ্জায় তাদের সবাইকে দেখতে 'একই রকম লাগছে' বলে অনেকে মনে করছেন।
মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের ভাগ্য যে বদলে যায় তার উদাহরণ রয়েছে বেশ কিছু।
অনেকে বলিউডে তাদের নাম উজ্জ্বল করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রাই তাদের মধ্যে অন্যতম।
তাই অনেকেই এই প্রতিযোগিতায় শেষ অর্থাৎ চূড়ান্ত পর্বে উঠাকে জীবন পরিবর্তনের একটা ক্ষমতা হিসেবে দেখেন।
কিন্তু প্রতিযোগীরা এখন তাদের সাফল্য উপভোগ করার চেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের কোলাজ করা একটি ছবি নিয়ে সমালোচকরা বলছেন, এই প্রতিযোগিতার আয়োজকরা 'গায়ের রং ফর্সার' প্রতিই বেশি নজর দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্র ৩০ জন নারীর মুখের ছবির একটি কোলাজ ছেপেছে।
https://twitter.com/Naa_Cheese/status/1133234160473116673
কিন্তু যখন একজন টুইটার ব্যবহারকারী এটি শেয়ার করেন এবং প্রশ্ন রাখেন - 'এই ছবিতে সমস্যাটা কী?' এরপরেই আলোচনা শুরু হতে থাকে।
তাদের শান্ত মুখ, চকচকে ভাব, ঘাড় পর্যন্ত হেলানো চুল এবং গায়ের রং - সব মিলিয়ে মনে হবে কার্যত অভিন্ন।
কেউ কেউ বলেছেন, তাদের সবার দেখতে একই রকম দেখাচ্ছে। অন্য আরেকজন মজা করে লিখেছেন, "প্রকৃত পক্ষে সবাই একই ব্যক্তি"।
টুইটারে যখন এই ছবি নিয়ে ঝড় চলছে, তখন সমালোচকরা খুঁজে বের করেছেন - ছবির এইসব নারীদের কোন সমস্যা নেই, সমস্যাটা আসলে আয়োজকদের। তারা শুধুমাত্র ফর্সা রং এর প্রতি জোর দিয়েছেন।
আরো পড়ুন:
নারীবাদীরা কি আসলেই তাদের ব্রা পুড়িয়েছিলেন?
রং ফর্সাকারী ক্রিম কি আসলেই ফর্সা করে?
'মিজ ওয়ার্ল্ড বাংলাদেশ':যত আলোচনা-সমালোচনা
সমালোকচরা বলছেন, ভারতের যে 'ফেয়ার এন্ড লাভলি'র প্রতি একটি বাড়তি দুর্বলতা আছে সেটা আরো একবার উঠে আসলো।
বিবিসি এই সব সমালোচনার উত্তর জানতে আয়োজকদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোন উত্তর পায়নি।
সুন্দরী প্রতিযোগিতা ভারতে ১৯৯০ এর মধ্যভাগ থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।
সাদা চামড়ার প্রতি ভারতের একটা দুর্বলতা রয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।
১৯৭০ সালে যখন রং ফর্সাকারী ক্রিম 'ফেয়ার এন্ড লাভলী' বাজারে আসলো, তখন থেকে সবচেয়ে বেশি বিক্রিত কসমেটিকসের মধ্যে একটাতে পরিণত হল এটি।
এমনকি বলিউডের নামকরা সব অভিনেতা-অভিনেত্রীকে এই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে দেখা যায়।
এদিকে যারা এই রং ফর্সাকারী ক্রিম উৎপাদন করছে তারা বলছে, এটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত পছন্দের ব্যাপার।
যদি একজন ঠোট রাঙ্গানোর জন্য লিপস্টিক ব্যবহার করতে পারেন, তাহলে রং ফর্সা করার জন্য ক্রিম ব্যবহার করতে সমস্যা কী?
বিবিসিতে আরো পড়ুন:
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, শক্তিমত্তায় এগিয়ে কে
জিয়াউর রহমানের মৃতদেহের খোঁজ মিলল যেভাবে
উন্নয়ন অর্থ বরাদ্দে গোপালগঞ্জ কেন এত এগিয়ে?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত















Click it and Unblock the Notifications