বাংলাদেশে ফের খুন মুক্তমনা ব্লগার! জেনে নিন বিস্তারিত

বাংলাদেশে ফের খুন মুক্তমনা ব্লগার। নাম শাহজাহান বাচ্চু। সোমবার সন্ধেয় নিজের বাড়ি সিরাজদিখানের কাছেই খুন হন তিনি। মুক্তমনা লেখক হিসেবে পরিচয় ছাড়াও, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন

বাংলাদেশে ফের খুন মুক্তমনা ব্লগার। নাম শাহজাহান বাচ্চু। সোমবার সন্ধেয় নিজের বাড়ি সিরাজদিখানের কাছেই খুন হন তিনি। মুক্তমনা লেখক হিসেবে পরিচয় ছাড়াও, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুন্সিগঞ্জ জেলার প্রাক্তন সম্পাদক ছিলেন। বিশাখা প্রশনীর স্বত্বাধিকারীও ছিলেন তিনি। পরিবারে অভিযোগ খুনের পিছনে রয়েছে মৌলবাদীরা।

বাংলাদেশে ফের খুন মুক্তমনা ব্লগার! জেনে নিন বিস্তারিত

জানা গিয়েছে, শাহজাহান বাচ্চু সোমবার সন্ধেয় সিরাজদিখানের পূর্ব কাকালদিতে একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় সেখানে হানা দেয় মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতী। শাহজাহান বাচ্চুকে টেনে-হিঁচড়ে চায়ের দোকান থেকে বের করে গুলি করে মারা হয়। এরপর বোমা ফাটিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। শাহজাহান বাচ্চুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

একইভাবে বছর কয়েক আগে বাংলাদেশের একাধিক ব্লগারকে খুনের অভিযোগ উঠেছিল। জাগৃতি প্রকাশনার মালিক ফয়জল আরফিন দীপনকে খুন করা হয়েছিল। দীপন মুক্তমনা ব্লগার অভিজিত রায়ের বই প্রকাশ করেছিলেন। পরে অভিজিত রায়কেও খুন করা হয়। একইভাবে ওয়াশিকুর বাবু, অনন্তবিজয় দাসকেও খুন করে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+