Bangladesh: হাসিনা সরকারের পতন ঘটতেই আক্রান্ত সংখ্যালঘুরা! বিভিন্ন জায়গায় ভাঙচুর মন্দিরে

Bangladesh: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অশান্তির সঙ্গে সঙ্গে এবার সাম্প্রদায়িক সংঘর্ষের অভিযোগ ও উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ চলছে।

একাধিক মন্দিরে ও হামলা চালানো হয়েছে। পুরো বিষয়টি উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও সংসদে উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ১৭০ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৮ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ (Bangladesh) ।

Bangladesh

বরাবর এই সংখ্যালঘু হিন্দুদের দেখা গিয়েছে আওয়ামী লীগকেই সমর্থন করতে। হাসিনার দল আওয়ামী লীগকে নিরপেক্ষ হিসেবেই গণ্য করা হয়। আর অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি কট্টরপন্থী বলেই চিহ্নিত হয়ে আসছে।

বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল ( Bangladesh Hindu Buddhist Christian Unity Council (BHBCUC) সংবাদ সংস্থা রয়টার্স কে জানিয়েছে, গত সোমবার থেকে শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলা করা হয়েছে। কোথাও ভাঙচুর করা হয়েছে বাড়িতে, কোথাও লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে দোকান। ১৫ থেকে কুড়িটি হিন্দু মন্দিরের হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ।

সংস্থার জেনারেল সেক্রেটারি রানা দাশগুপ্ত জানিয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন ওই হামলায়। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান তার গাড়ি লক্ষ্য করেও ইট ছোড়া হয়েছে, অনেকেই ফোন করে প্রাণ বাঁচানোর আরজি জানিয়েছেন তাদের কাছে। পুরো ঘটনার উপর সংস্থাও নজর রাখছেন বলে জানিয়েছেন রানা।

অভিরূপ সরকার নামে ঢাকার বাসিন্দ এক ব্যক্তি জানিয়েছেন, ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে তার আত্মীয়দের ওপরে ও হামলা চালানো হয়েছে। তার এক বোন তাকে ফোন করে জানিয়েছেন যে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। হামলা চালিয়েছে শতাধিক লোক যাদের হাতে ছিল লাঠি। ভেঙে দেওয়া হয়েছে টিভি থেকে অন্যান্য আসবাবপত্র লুট করে নেওয়া হয়েছে টাকা ও গয়না।

অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীরা হামলা চালানোর সময় বলছেন তোমরা আওয়ামী লীগের উত্তরসূরি তোমরা এই দেশ থেকে বেরিয়ে যাও তোমাদের জন্যই দেশের এত খারাপ অবস্থা। সংখ্যালঘু হিন্দুদের উপর কিভাবে হামলা হচ্ছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। অভিযোগ উঠেছে বাংলাদেশের খুলনার ইসকন মন্দিরেও। সেখানে জগন্নাথ দেবের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে এক হিন্দু সাংবাদিককেও খুন করার অভিযোগও এসেছে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, অন্তত ২৫ জন সাংবাদিকের উপর হামলার ঘটনাও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে (Bangladesh)। তবে সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, বেশ কিছু জায়গায় বাংলাদেশের সংখ্যাগুররা এগিয়ে এসেছেন বিভিন্ন মন্দির-উপাসনালয় রক্ষা করতে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+