কিশোরীকে অপহরণ, ইসলামে ধর্মান্তকরণ জোর করে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কিশোরীকে অপহরণ, ইসলামে ধর্মান্তকরণ জোর করে
এক হিন্দু মেয়েকে অপহরণ করার পর জোর করে ধর্মান্তরিত করার ঘটনা ঘটল ফের পাকিস্তানে। অনগ্রসর সম্প্রদায়ের এক কিশোরী মেয়েকে অপহরণ করে তাকে জবরদস্তি ধর্মান্তরিত করা হয় ইসলামে এবং এরপর অপরহরণকারীর সঙ্গেই তার বিয়েও দেওয়া হয়। তবে এটা লাভ জিহাদের ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

১৩ বছরের ওই কিশোরীকেবাহালকানি সম্প্রদায়ের এক ব্যক্তি অপহরণ করে। বরেলভির যাজক মিঞা মিঠু তাকে জোর করে ইসলাম ধর্মে রূপান্তর করে। দক্ষিণ এশিয়া মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী, ওই মেয়েটির ধর্মান্তকরণের পর অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি ঘটে সিন্ধ প্রদেশের কাশমোর জেলার তাঙ্গওয়ানি তালুকাতে। ওই ইনস্টিটিউট ইন্টারনেটে ধর্মান্তকরণের ভিডিওটি শেয়ার করেছে, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ওই কিশোরীকে তার বাড়ি থেকে গত ৮ মার্চ অপহরণ করা হয়। তার বাবার দাবি, কমপক্ষে পাঁচজন ব্যক্তি তাঁর বাড়িতে এসে ধাক্কাধাক্কি করে এবং মেয়েটিকে টেনে হিঁচড়ে গাড়িতে টেনে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় পুলিশ এফআইআর দায়ের করেছে। যদিও ওই মেয়েটি আদালতে এসে নিজেই জানিয়েছে যে সে আর কিশোরী নয় এবং তার প্রকৃত বয়স ১৮। ওই মেয়েটি এও জানায় যে সে তার মা–বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। তবে পুলিশ এই ঘটনায় সিন্ধু বাল্য বিবাহ নিয়ন্ত্রণ আইনের অধীন মামলা দায়ের করেছে।












Click it and Unblock the Notifications