'বেয়াদপ' হলেই এই রেস্তরাঁয় চোকাতে হবে অতিরিক্ত বিল!
ভালো আদব-কায়দার কদর সারা বিশ্বজুড়েই। স্পেনের এক রেস্তরাঁ ভদ্র গ্রাহকদের জন্য যেমন বিলের কিছুটা মকুব করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তেমনই রেস্তরাঁয় ঢুকে বেয়াদপি করলেই তাদের জন্য বিলের উপরে অতিরিক্ত টাকা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। [এই রেস্তরাঁয় যেতে হবে নগ্ন হয়ে! মোটা হলে প্রবেশ নিষেধ]
স্পেনের এক রেস্তরাঁ মালিক সিদ্ধান্ত নিয়েছেন, নিজের এই দোকান থেকেই ভদ্রতা ও শালীনতা বজায় রাখতে প্রচার করবেন। যেসকল গ্রাহকেরা 'প্লিজ' বা 'ধন্যবাদ' এর মতো শব্দ ব্যবহার করবেন খাবার দেওয়া-নেওয়ার সময়ে, তাদের বিলের কিছুটা টাকা মকুব করে দেওয়া হবে। [পুরো খাবার না খেলেই এই রেস্তরাঁয় দিতে হয় মোটা টাকা জরিমানা!]

উত্তর-পূর্ব স্পেনে কোস্তা ব্রাভাতে রয়েছে মারিসেল ভ্যালেন্সিয়া মাদ্রিদের রেস্তরাঁ। বেয়াদপ গ্রাহকদের পিছনে চেঁচাতে চেঁচাতে তিনি ক্লান্ত হয়ে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর রেস্তরাঁয় তিনি নিয়ম করেছেন, যে বা যারা হুকুম করার ঢংয়ে কফি অর্ডার করবেন তাদের কফির দাম হবে ৫ ইউরো। যারা তার চেয়ে কিছুটা নরম হয়ে বেয়ারাদের সঙ্গে কথা বলবেন তাদের কফির দাম কমে হবে ৩.৫ ইউরো। আর যারা গুড মর্নিং বলে তারপরে বেয়ারাকে কফির অর্ডার দেবেন তাদের ক্ষেত্রে কফির দাম হবে সবচেয়ে কম, ১.৩ ইউরো। [বিশ্বের সবচেয়ে অদ্ভুত সব রেস্তরাঁ]
মারিসেল জানিয়েছেন, তিনি তাঁর রেস্তরাঁয় এই সংক্রান্ত একটি নোটিশও ঝুলিয়ে দিয়েছেন। এবং তার পর থেকে আশ্চর্যজনকভাবে ফল পাওয়া গিয়েছে। এখন সকলেই খুব নম্রভাবে আচরণ করছেন। এমনকী অভিভাবকেরা রুক্ষ আচরণ করার চেষ্টা করলেও বাচ্চারা তাদের থামিয়ে দিচ্ছেন। [ব্যাঙ্গালোরেই এক টুকরো 'মিনি কলকাতা'!]
মারিসেলের রেস্তরাঁর এই নোটিশটিকে কেউ ছবি তুলে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে ছেড়ে দিয়েছেন। তারপরই তা সারা দেশে ঝড় তুলেছে। এবং সবচেয়ে আশ্চর্যের এই নোটিশ টাঙানোর পর কারও থেকে বাড়তি পয়সা নিতে হয়নি












Click it and Unblock the Notifications