ইরানে করোনার কারণে প্রাণ যেতে পারে ৩৫ লক্ষ মানুষের, ভয়ের কথা শোনালেন এক সাংবাদিক
করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন চিনে। তবে খুব পিছিয়ে নেই ইরানও। সেদেশে ১ হাজার জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ইরানে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এবং প্রতিদিনই কয়েকশো করে মানুষ মারা যাচ্ছেন। এদিন যেমন শেষ খবর পাওয়া অবধি ইরানে ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

ইরানে যখন এমন ভয়াবহ অবস্থা, সেই মুহূর্তে আরও ভয়ের কথা শোনালেন সেদেশের এক সাংবাদিক। তিনি বলেছেন, যদি এভাবেই মানুষ নিষেধাজ্ঞা না শুনে যত্রতত্র ঘুরতে থাকেন এবং স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে ইরানে করোনা ভাইরাসের কারণে মৃত্যু ১০ লক্ষ ছাড়াতে পারে।
সেই টিভি সাংবাদিকের কথায়, যদি মানুষ এখনই সহযোগিতা করে, তাহলে এই মহামারীতে শেষ অবধি এক লক্ষ কুড়ি হাজার মানুষ আক্রান্ত হবেন এবং মৃত্যু হবে ১২ হাজার মানুষের। যদি সহযোগিতার পরিমাণ তার চেয়ে কম হয়, তাহলে অন্তত তিন লক্ষ মানুষ এই মহামারীতে আক্রান্ত হবেন এবং মারা যাবেন এক লক্ষ দশ হাজার মানুষ। আর যদি ইরানের মানুষ কোনও ধরনের বিধি না মানেন, তাহলে অন্তত ৪০ লক্ষ মানুষ এই মহামারীতে আক্রান্ত হবেন এবং অন্তত ৩৫ লক্ষ মানুষ এতে প্রাণ হারাবেন।
ঘটনা হল, ইরানে অন্তত ১২ জন রাজনৈতিক নেতা ও আধিকারিক ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। আরও ১৩ জনকে পজিটিভ পাওয়া গিয়েছে। যাদেরকে আলাদা করে রাখা হয়েছে।
ইরানের সরকারি টিভি সূত্রে জানা গিয়েছে, সেদেশে এখনও পর্যন্ত দেড় কোটি মানুষকে করোনার পরীক্ষা করা হয়েছে। এবং ইতিমধ্যে ৮৫ হাজার জেলবন্দিকে রেহাই দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications