যে ১৪ টি ব্র্যান্ডের দুধ উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ করেছে আদালত

যে ১৪ টি ব্র্যান্ডের দুধ উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ করেছে আদালত

দুধের মান পরীক্ষা করছেন এক গবেষক
Getty Images
দুধের মান পরীক্ষা করছেন এক গবেষক

পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় ১৪টি প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত।

পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান আছে কিনা তা পরীক্ষা করতে জনস্বার্থে করা ২০১৮ সালের এক রিটের শুনানি শেষে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে বিবিসি বাংলাকে জানান বিএসটিআই'এর পেক্ষের আইনজীবী সরকার এম আর হাসান মামুন।

মি. মামুন বলেন, "পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান রয়েছে কিনা তা যাচাই করতে ৪টি ল্যাবে বিএসটিআই অনুমোদিত দুধগুলোর নমুনা পাঠানো হয়। ল্যাবের পরীক্ষায় দুধে সীসা, অ্যান্টিবায়োটিকের মত ক্ষতিকর উপাদান পাওয়া যায়।"

ল্যাবরেটরির প্রতিবেদনের ভিত্তিতে আদালত স্বপ্রণোদিতভাবে জনস্বার্থে পরের পাঁচ সপ্তাহের জন্য বিএসটিআই অনুমোদিত সবগুলো পাস্তুরিত দুধের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে।

এই পাঁচ সপ্তাহের মধ্যে দুধের গুণগত মান নির্ণয় ও দুধের মান উন্নয়নের জন্য বিএসটিআইয়ের নেয়া পদক্ষেপসমূহ এবং অগ্রগতি সম্পর্কে আদালতকে অবগত করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মি. মামুন।

আদালতের দ্বারা নিষিদ্ধ করা প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডগুলো হল:

  • আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেড (আফতাব)
  • আকিজ ফুড অ্যন্ড বেভারেজ (ফার্ম ফ্রেশ)
  • অ্যামেরবিকান ডেইরি লিমিটেড (মু)
  • বাংলাদেশ দুগ্দ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)
  • বারো আউলিয়া ডেইরি (ডেইরি ফ্রেশ)
  • ব্র্যাক (আড়ং মিল্ক)
  • ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেড (আয়রান)
  • ইছামতী ডেইরি লিমিটেড (পিউরা)
  • ইগলু ডেইরি লিমিটেড (ইগলু)
  • প্রাণ ডেইরি লিমিটেড (প্রাণ মিল্ক)
  • উত্তরবঙ্গ ডেইরি খামার (মিল্ক ফ্রেশ)
  • জিহান মিল্ক এন্ড ফুড প্রসেসিং
  • শিলাইদাহ ডেইরি (আলট্রা মিল্ক)
  • পূর্ব বাংলা ডেইরি প্রডাক্টস (আরওয়া)

আরো পড়তে পারেন:

স্কয়ার হাসপাতালের বিলের বিষয়ে তদন্ত

'সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা নেই'

ডেঙ্গু: 'হাসপাতালে ভর্তির দরকার না থাকলেও ভর্তি হচ্ছেন'

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+