খোদ পাকিস্তানের মন্ত্রীকেই তুলে নিয়ে গেল জঙ্গিরা, কালঘাম ছুটল পাক সরকারের
দীর্ঘদিন ধরে দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার ফল হাতেনাতে পাচ্ছে পাকিস্তান! গত কয়েকমাসে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে সে দেশে। এবার খোদ সে দেশের এক মন্ত্রীকে অপহরণ করার খবর সামনে আসছে। এমনকি বেশ কয়েকজন পর্যটককেও জঙ্গি
Pakistan news: দীর্ঘদিন ধরে দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার ফল হাতেনাতে পাচ্ছে পাকিস্তান! গত কয়েকমাসে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে সে দেশে। এবার খোদ সে দেশের এক মন্ত্রীকে অপহরণ করার খবর সামনে আসছে। এমনকি বেশ কয়েকজন পর্যটককেও জঙ্গিরা অপহরণ করেছে বলে খবর।

মন্ত্রী সহ পর্যটকদের ছাড়াতে কার্যত কালঘাম ছুটছে শাহবাজ শরিফ সরকারের। এই ঘটনার পিছনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মতো জঙ্গি সংগঠন জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, জঙ্গিরা কার্যত শর্ত বেঁধে দিয়েছে। তাঁরা জানাচ্ছে, এই মুহূর্তে পাক জেলে বন্দি জঙ্গিদের ছাড়তে হবে। জানা জাচ্ছে, খাইবার পাখতুনখোয়ার সঙ্গে গিলগিট-বালতিস্তানের সংযোগ করে এমন একটি রাস্তার উপরে এই ঘটনা ঘটেছে। একেবারে রাস্তা আটকে পর্যটক এবং সরকারের মন্ত্রীকে জঙ্গিরা তুলে নিয়ে যায় বলে জানা যাচ্ছে।
আর এই ঘটনার পরেই জঙ্গিরা একটি ভিডিও সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, মন্ত্রী এবং পর্যটকদের অপহরণ করে আটকে রেখেছে জঙ্গিরা। প্রাথমিক ভাবে জঙ্গিদের সঙ্গে কথা বলেছে সে দেশের সরকার। অপহরণকারীরা সবাই সুস্থ রয়েছে বলেই জানানো হয়েছে। পর্যটকদের সঙ্গে একাধিক বিদেশী পর্যটক আছে বলেও জানা যাচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জঙ্গিদের তরফে জারি করা ভিডিওতে মন্ত্রীকে কথা বলতেও শোনা যাচ্ছে। তিনি বলছেন, ইসলামাবাদ থেকে গিলগিটের দিকে যাচ্ছিলেন। আর সেই সময় অপহরণ করা হয়েছে। নাঙ্গা পর্বত অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলেও ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে মন্ত্রীকে। বলে রাখা প্রয়োজন, ওই এলাকা জঙ্গিদের অন্যতম উন্মুক্ত অঞ্চল। সেখানে এর আগে একাধিক বিদেশী পর্যটকদের অপজরণ করে খুনের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। আর সেখানেই ফের এই ঘটনা।
তবে জঙ্গিরা যে শর্ত রেখেছে তা শাহবাজ সরকারের মানতে বেশ কিছুটা সময় লাগবে। এমনকি খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। তবে জঙ্গিদের স্পষ্ট বার্তা, অবুইলম্বে ছাড়তে হবে তাঁদের অন্যান্য জঙ্গিদের। যারা এই মুয়হুরতে জেলে রয়েছে। এছাড়াও আরও বেশি কয়েকটি শর্ত রেখেছে বলে দাবি।
জানা যাচ্ছে, জঙ্গিরা বলেছে পাকিস্তানে মেয়েদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এমনকি ইসলামি আইন কার্যকর করার কথাও বলা হয়েছে বলেও জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications