একের পর এক বাসে প্রবল বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা! ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ইজরায়েলে
Israel Explosions on Buses: একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইজরায়েল। অন্তত তিনটি বাসে ধারাবাহিক ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন সে দেশের মানুষ। রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইজরায়েল পুলিশ প্রশাসন।
ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণ স্থল। জানা যাচ্ছে, আরও কয়েকটি বাস থেকেও প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এরপরেই ইজরায়েল জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, বড়সড় নাশকতার উদ্দেশ্যে একের পর এক বাসে বিস্ফোরণ (Israel Explosions on Buses) রাখা হয়েছিল।

ঘটনার পিছনে জঙ্গি যোগ স্পষ্ট বলে দাবি ইজরায়েলের। এখনও পর্যন্ত যদিও কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি। তবে হামাসের দিকেই সন্দেহ ইজরায়েলের।
Israel Explosions on Buses: শুরু হয়েছে তদন্ত
এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। স্থানীয় পুলিশ জানাচ্ছে, প্রাথমিক রিপোর্টে এটি কোনও নিছক ঘটনা নয়। বড়সড় পরিকল্পনা করেই একাধিকবাসে বিস্ফোরণ রাখা হয়েছিল। শুধু তাই নয়, বিস্ফোরকের সঙ্গে টাইমিং ডিভাইস লাগানো ছিল। ফলে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে আরও গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার পরেই ইজরায়ের বিভিন্ন জায়গায় বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি।
ইজরায়েল প্রশাসন জানাচ্ছে, এই ঘটনায় একাধিকবাস ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে এই ঘটনার পরেই জরুরি বৈঠক ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। যেখানে সে দেশের পুলিশ প্রশাসন সহ সমস্ত সুরক্ষা এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে খবর। গোটা পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা করেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে। একই সঙ্গে এই ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও প্রধানমন্ত্রীকে জানান সুরক্ষা এজেন্সিগুলি।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে লাগাতার হামাসের উপর আঘাত হেনেছে ইজরায়েল। বহু মানুষের মৃত্যু হয়েছে। যদিও হামাস এবং ইজরায়েল সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে। পণবন্দিদের ছাড়ার শর্তে এই সংঘর্ষ বিরতি। সেই মতো পণবন্দিদের ছাড়া হচ্ছে। এর মধ্যেই এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ইজরায়েল জুড়ে।












Click it and Unblock the Notifications