Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌথ হামলায় তপ্ত মধ্যপ্রাচ্য, মৃত্যুর জল্পনা খারিজ, জীবিত খামেনি, সংঘাত কমাতে আগ্রহী তেহরান

মার্কিন ইজরায়েল যৌথ হামলার জেরে তুমুল উত্তেজনার আবহে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে ছড়িয়ে পড়া জল্পনায় জল ঢাললেন তেহরানের বিদেশ মন্ত্রী। ইজরায়েলি সংবাদমাধ্যমে মৃত্যুর দাবি উঠলেও, আয়তুল্লা আলী খামেনি জীবিত আছেন বলেই জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি।

আরাগচি বলেন, "আমার জানা অনুযায়ী, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ ও জীবিত। উচ্চপদস্থ সকল কর্মকর্তাই নিজ নিজ দায়িত্বে রয়েছেন। পরিস্থিতি আমরা সামাল দিচ্ছি, সবকিছু নিয়ন্ত্রণে আছে।" তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের বিদেশ মন্ত্রী আরও জানান, তেহরান সংঘাত কমানোর পক্ষপাতী। তাঁর দাবি, ইরান কেবল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই নিশানা করছে। যৌথ হামলা বন্ধ হলে আলোচনা সংলাপের পথেও আগ্রহী ইরান, এমন ইঙ্গিতও দেন তিনি। যদিও এখন পর্যন্ত ওয়াশিংটনের তরফে সরাসরি কোনও যোগাযোগ হয়নি বলেই দাবি আরাগচির।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের পছন্দের ফল। তার মূল্য তাদের দিতেই হবে। তবে আমরা যুদ্ধ চাই না।" এই মন্তব্যে কূটনৈতিক বার্তা যেমন রয়েছে, তেমনই রয়েছে কড়া সতর্কবার্তাও।

অন্যদিকে, মার্কিন ইজরায়েলি যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মহম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়নি। হামলার জেরে দেশের একাধিক এলাকায় ব্যাপক ধ্বংসের খবর মিলেছে।

ইতিমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। বাহরিনের জুফায়ের নৌঘাঁটি থেকে শুরু করে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও ইরাকের একাধিক মার্কিন ঘাঁটি নিশানায় এসেছে বলে খবর।

এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলির অধিকাংশই সংঘাত এড়িয়ে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তার অবস্থানে অনড়। ইরানের তরফে সতর্ক করা হয়েছে, প্রয়োজনে তারা এমন অস্ত্র ব্যবহার করবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+