উত্তপ্ত মধ্যপ্রাচ্য! মধ্য ইরাকে সামরিক হামলা, দায় নিয়ে চাপানউতোর
ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার মদ্য ইরাকের এক সামরিক ঘাঁটিতে বোমা হামলার অভিযোগ। সেখানে সেনা ছাড়াও ইরানপন্থী আধা সামরিক বাহিনীর একটি গোষ্ঠী ছিল বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে আমেরিকা এব্যাপারে তাদের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে।
মধ্য ইরাকের ক্যালসোর ঘাঁটিতে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছেন। প্রকাশিত খবর অনুযায়ী, সেখানে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর গোষ্ঠী হাশেদ আল-শাবি ছিল। এই গোষ্ঠী এখন ইরাকের নিরাপত্তা বাহিনীর অংশ হলেও শিয়া সশস্ত্র গোষ্ঠীর একটি ছাতা সংগঠন। আইএসের বিরুদ্ধে লড়াই করতে এই সংগঠন তৈরি করা হয়েছিল।

জানা গিয়েছে, বিস্ফোরণে সামরিক সরঞ্জাম বিশেষ করে অস্ত্র ও যানবাহনের ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্তা জানিয়েছেন, বিস্ফোরণ হয়েছে সামরিক সরঞ্জাম রাখার গুদামে। তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।
আমেরিকার সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে, তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। তবে তারা ইরাকে বিমান হামলা করা হয়েছে, এইরকম প্রতিবেদন সম্পর্কে সচেতন রয়েছেন। এই প্রতিবেদন সত্য নয় বলে জানানো হয়েছে আমেরিকার সামরিক বাহিনীর তরফে।
এইমাসের শুরুর দিকে ইজরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালায়। সেই হামলায় এক কমান্ডার-সহ এগারোজনের মৃত্যু হয়। এরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান চলতি সপ্তাহের শুরুতে ইজরায়েলের ওপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইজরায়েল দাবি করেছে, তারা ৯৯ শতাংশ হামলা প্রতিরোধ করতে পেরেছে।
অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের বিদেশমন্ত্রী ড্রোন হামলাকে কটাক্ষ করে বলেছেন, ওইসব জিনিস নিয়ে আমাদের শিশুরা খেলে। তিনি সতর্ক করে বলেছেন, ইজরায়েল যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তার প্রতিক্রিয়া তাৎক্ষণিুক ও সর্বোচ্চ স্তরে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications