Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জৈনের মৃত্যুর পর আবেগঘন সত্য নাদেলা, ছেলে–বাবার কঠিন সফরের কথা তুলে ধরলেন ব্লগে

জৈনের মৃত্যুর পর আবেগঘন সত্য নাদেলা, ছেলে–বাবার কঠিন সফরের কথা তুলে ধরলেন ব্লগে

সোমবার সকালে আকস্মিক মৃত্য হয় মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলার পুত্র জৈন নাদেলার। মঙ্গলবার সত্য নাদেলা এক ইমেল মারফৎ তাঁর কর্মীদের এই বার্তা দিয়েছেন। এই দুঃখের দিনে সত্য নাদেলা তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান জৈনের সঙ্গে তাঁর সফর কীভাবে তাঁর ছেলের জীবন ও কেরিয়ারকে গড়ে তুলেছিল তা তুলে ধরেছেন।

জটিল ছিল গর্ভাবস্থা

জটিল ছিল গর্ভাবস্থা

নাদেলার ছেলে ২১ বছরের জৈন, সেরিব্রাল পালসিতে ভুগছিলেন এবং তিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন। জৈন যখন তাঁর মায়ের গর্ভে ছিলেন সেই সময় থেকেই পরিস্থিতি জটিল ছিল। নাদেলা তাঁর ব্লগপোস্টে লিখেছেন, '‌আমার মনে পড়ছে ১৯৯৬ সালের কথা, সেই সময়টা আমার কাছে খুবই রোমাঞ্চকর ছিল। আমার স্ত্রী অনু, ২৫ বছরের তখন এবং আমি তখন ২৯। আমি ইঞ্জিনিয়ার হিসাবে আমার কর্মজীবন শুরু করি এবং আমার স্ত্রী স্থপতিকার হিসাবে নিজের কেরিয়ার গড়ছিলেন। তবে এই সবকিছুর মধ্যেও অনু যখন অন্তঃসত্ত্বা হন তখন আমরা আমাদের প্রথম সন্তান নিয়ে দারুণ খুশি ছিলাম।'‌

 জেইন কাঁদেনি জন্মানোর পর

জেইন কাঁদেনি জন্মানোর পর

নাদেলা আরও বলেন, '‌এক রাতে, আমার স্ত্রীর ৩৬ সপ্তাহ চলাকালীন, অনু লক্ষ্য করেন যে তাঁর শিশু অতটা নড়ছে না যতটা সে ভেবেছিল। আমরা দেরি না করে স্থানীয় বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে চলে যাই। আমরা ভেবেছিলাম এটা শুধুমাত্র রুটিন চেকআপ, নতুন অভিভাবকের কাছে ছোট একটা ভয় ছাড়া আর কিছুই নয়।'‌ এরপর সত্য নাদেলা আরও বলেন, '‌কিন্তু পরীক্ষার পর, চিকিৎসকরা জরুরিভাবে সিজার করার নির্দেশ দেন। ১৯৯৬ সালের ১৩ অগাস্ট রাত ১১টা ২৯ মিনিটে জৈন জন্মায়, তিন পাউন্ড ওজন ছিল। কিন্তু জন্মানোর পর সে কাঁদেনি।'‌

 জৈন জন্মগতভাবে একাধিক রোগে ভুগছিল

জৈন জন্মগতভাবে একাধিক রোগে ভুগছিল

নাদেলা বলেন, '‌জৈন জরায়ুর মধ্যে শ্বাসরোধ রোগে ভুগছিলেন, যার অর্থ তাকে হুইলচেয়ারে থাকতে হবে এবং তার গুরুতর সেরিব্রাল পালসিও ছিল। আমি বিধ্বস্ত ছিলাম। কিন্তু আমার এবং অনুর জন্য পরিস্থিতি কীভাবে পরিণত হয়েছিল তার জন্য আমি বেশি হতাশ ছিলাম।'‌ কিন্তু সত্য নাদেলার স্ত্রী অনুর প্রতিক্রিয়া তাঁকে হতচকিত করে দেয়। সত্য নাদেলা বলেন, '‌অনুর জন্য এটা তার জন্য কেন কখনই ছিল না, সবসময়ই জৈনকে ঘিরেই তার সব উদ্বেগ থাকত এবং আমরাই কেন এটা ভোগ করছি এই প্রশ্নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের জৈনের প্রতি যত্ন।' নাদেলা জানিয়েছেন যে তিনি তাঁর স্ত্রীর থেকে মূল্যবান শিক্ষা পেয়েছেন‌, তা হল সহানুভূতি। '‌তার অন্যের প্রতি সহানুভূতি খুব গভীরে ছিল এবং তার কাছ থেকে আমি শিখেছি যে যখন আমি আমার প্রতিদিনের ক্রিয়াকলাপে সহানুভূতি যোগ করি তখন তা শক্তিশালী হয়, সেগুলি আমি বাবা হিসাবে বা একজন সিইও হিসাবে হোক না কেন।'‌ বলেন নাদেলা।

 বদলেছে মাইক্রোসফ্টের দৃষ্টিভঙ্গী

বদলেছে মাইক্রোসফ্টের দৃষ্টিভঙ্গী

বিশেষ চাহিদাসম্পন শিশুকে বড় করে তোলা খুব একটা সহজ কাজ ছিল না। তিনি বলেন, 'সময়টা তখন কঠিন ছিল'‌। কিন্তু নাদেলা জানিয়েছেন যে তাঁর পরিস্থিতি তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে এবং এছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সফরের বিষয়ে তাঁকে একটি অনন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে, বিশেষ করে যখন তাঁরা প্রযুক্তির সঙ্গে যোগাযোগ করে। মাইক্রোসফ্টের সিইও হিসাবে তিনি একটি অনন্য পদে রয়েছেন যেখান থেকে তিনি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সহজেই উপলব্ধ হয় সেই পণ্য বানাতে পারেন।

মাইক্রোসফ্টের উদ্যোগ

মাইক্রোসফ্টের উদ্যোগ

নাদেলা জানিয়েছেন যে মাইক্রোসফ্ট প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের পণ্য ব্যবহারে সহায়তা করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ শুরু করেছে। উইনডো ১০, উদাহরণস্বরূপ, একটি ন্যারেটর অ্যাপের সঙ্গে আসে যা স্ক্রিনের বিষয়বস্তু পড়ে, যা দৃষ্টিহীনদের জন্য এটি ব্যবহার করতে সহায়তা করে। এছাড়াও মাইক্রোসফ্ট হিয়ারিং অল নামে একটি জিনিস চালু করেছে, যা শ্রবণে সহায়তা করবে এবং তাদের পরিবেশে অত্যাবশ্যক শব্দ পরিবর্তন সম্পর্কে মূল বিজ্ঞপ্তি পেতে সাহায্য করবে। এই সংস্থা সিয়িং অল নামে আরও একটি অ্যাপ চালু করা হয়, একটি বিনামূল্যের অ্যাপ যা চোখে দেখতে পায় না এমন ব্যবহারকারীদের আশেপাশের বিশ্বকে বর্ণনা করে।

জেইন ভালোবাসতেন পরিবার–গান

জেইন ভালোবাসতেন পরিবার–গান

মৃত্যুর আগে পর্যন্ত ২১ বছরের জৈন ভালো ছিলেন। নাদেলার স্ত্রী বলেন, '‌আজকে জৈন উচ্ছসিত ও সুদর্শন ২১ বছরের ছেলে যে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। তাঁর সঙ্গীতের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।' তিনি আরও বলেন, '‌জৈনের মতোই আমাদের সফর খুব বেদনাদায়ক ছিল, কিন্তু এটা আমাদের পরিবারকে শুধু মোকাবিলা করতে নয়, উদারতার শক্তিও শিখিয়েছে আমাকে।'‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+