ট্রাম্প ভুল ও অদক্ষ! মার্কিন নির্বাচনের পারদ চড়িয়ে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার আক্রমণ

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের ময়দানে আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। জো বাইডেনের তরফদারি করে এদিন ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করেন মিশেল ওবামা। তিনি বলেন, আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্প ভুল প্রেসিডেন্ট।

ট্রাম্প একজন অদক্ষ প্রেসিডেন্ট

ট্রাম্প একজন অদক্ষ প্রেসিডেন্ট

সোমবার ডেমোক্র্যাটিক কনভেনশনে মিশেল ওবামা বলেন, ট্রাম্প একজন অদক্ষ প্রেসিডেন্ট যার মধ্যে সহানুভূতির অভাব রয়েছে। আমরা হোয়াইট হাউজে নেতৃত্ব দিতে সক্ষম, এমন কাউকে দেখতে চাই। কিত্নু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টের কারণে করোনার সময়ে দেশের অর্থনীতির এই অবস্থা।

প্রচার পর্ব তুঙ্গে চলছে

প্রচার পর্ব তুঙ্গে চলছে

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। সেই নির্বাচনের জন্যেই এখন প্রচার পর্ব তুঙ্গে চলছে। আর তার জন্যেই অনুষ্ঠিত হয়েছিল এই ন্যাশনাল কনভেনশনটি।

রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কাদা ছোড়াছুড়ি

রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কাদা ছোড়াছুড়ি

আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে চলছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কাদা ছোড়াছুড়ি জারি রয়েছে। এদিকে জো বাইডেনের প্রশংসা করেছেন মিশেল ওবামা। সেই সাথে বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

সবাইকে ভোট দেওয়ার আবেদন

সবাইকে ভোট দেওয়ার আবেদন

মিশেল ওবামা বলেন, ঘরে বসে ভোট জালিয়াতি করা এত সহজ না। এবং তিনি সবাইকে ভোট দেওযার জন্যে আবেদন জানান। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছে। এবার মেল-ইনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বাড়ছে শঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+