Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাইকেল শ্যুমাখারের মেডিক্যাল নথি চুরি গিয়েছে : কর্তৃপক্ষ

মাইকেল শ্যুমাখারের মেডিক্যাল নথি চুরি গিয়েছে : কর্তৃপক্ষ
জেনেভা, ২৪ জুন : ফরমুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শ্যুমাখারের চিকিৎসা সংক্রান্ত নথি চুরি হয়ে গিয়েছে। একথা স্বীকার করে শ্যুমাখারের ম্যানেজার জানিয়েছেন, ডিসেম্বরে ভয়াবহ স্কি দুর্ঘটনায় শ্যুমাখার যে কোমায় চলে যান তার 'মেডিক্যাল রিপোর্ট' দাবি করে কিছু ব্যক্তি বেশ কিছু কাগজ বিক্রি করতে চাইছেন।

জার্মান মুখপাত্র সাবিন কেহম একটি বিবৃতিতে জানিয়েছেন, "বেশ কিছুদিন আগে চুরি যাওয়া তথ্য ও নথি বিক্রির জন্য দর হাঁকা হচ্ছে। বলা হচ্ছে মাইকেল শ্যুমাখারের মেডিক্যাল ফাইল ওগুলো। তথ্যগুলি সঠিক কিনা তা পরীক্ষা করা সম্ভব নয়। যদিও শ্যুমাখারের তথ্য ও নথি চুরি যে গিয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। চুরির অভিযোগ দায়েরও করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এবিষয়ে হাত রয়েছে।"

চুরি যাওয়া নথি বিক্রি বা প্রকাশনার বিষয়ে সতর্ক করে কেহম বলেন, কারও চিকিৎসাজনিত কোনও রকম নথি বা তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয়। তা কখনওই সাধারণ মানুষের জন্য প্রকাশ করা যেতে পারে না। মেডিক্যাল ফাইলের বিষয়বস্তু বা প্রসঙ্গ প্রকাশনার বিষয়ে মামলা করার হুমকিও দেন কেহম।

চলতি মাসের প্রথম দিকে শ্যুমাখার কোমা থেকে বেরিয়ে আসার পর ফ্রান্সের হাসপাতাল থেকে সুইজারল্যান্ডে তাঁকে স্থানান্তরিত করা হয়। ২৯ ডিসেম্বর থেকে ফ্রান্সের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফরমুলা ওয়ান কিংবদন্তী। আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শ্যুমাখার৷ স্কি করতে গিয়ে পড়ে পাথরে ধাক্কা খায় তাঁর মাথা। দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ মাথায় গভীর চোট পান তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে কোমায় চলে যান তিনি।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহেই যে হাসপাতালে শ্যুমাখার ভর্তি ছিলেন অর্থাৎ গ্রেনোবেল হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যচুরির মামলা দায়ের করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+