মৃত্যুকে হারিয়ে দিলেন মাইকেল শ্যুমাখার, কোমা থেকে জাগলেন ফরমুলা ওয়ান কিংবদন্তী

বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, কোমা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছেন শ্যুমাখার। যে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অর্থাৎ ফ্রান্সের গ্রেনোবেল হাসাপাতল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪৫ বছরের এই কিংবদন্তীকে। তবে যেখানে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সেই স্থান গোপন রাখা হয়েছে। আপাতত সুস্থ থাকলেও তার চিকিৎসার আকও কয়েকটি ধাপ সেখানেই চলবে।
মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ১৭০ দিন হাসপাতালের বিছানায় কোমায় ছিলেন শ্যুমাখার
গত ছয় মাস আগে ২৯ ডিসেম্বর, আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শ্যুমাখার৷ স্কি করতে গিয়ে পড়ে পাথরে ধাক্কা খায় তাঁর মাথা। দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ মাথায় গভীর চোট পান তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে কোমায় চলে যান তিনি। প্যারিস থেকে একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসককে নিয়ে এসে তাঁর চিকিৎসা শুরু করা হয়৷ কিন্তু কোমা থেকে বেরোননি তিনি।
এফ ওয়ান রেসিংয়ে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখার। ১৬ জুন, তাঁর কোমা থেকে জেগে ওঠার খবর জানানো হয়েছে। এর পরই শ্যুমাখারের পরিবারের তরফে তাঁর ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। শ্যুমাখার কোমা থেকে বেরিয়ে এসেছে একথা জানানো হলেও বর্তমানে তাঁর অবস্থা ঠিক কী রকম সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। উল্লেখ্য মোট ১৭০ দিন হাসপাতালের বিছানায় আচ্ছন্ন ছিলেন শ্যুমাখার।
উল্লেখ্য এর আগে এপ্রিল মাসে শ্যুমাখারের শারীরিক অবস্থার রিপোর্টে জানা যায়, কয়েক মুহূর্তের জন্য আচ্ছন্নতা কেটেছিল তাঁর। কিন্তু ফের কোমায় চলে যান তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনও সুস্পষ্ট বক্তব্য পরিবার বা হাসপাতালের তরফে প্রকাশ না করায় তাঁর স্বাস্থ্য নিয়ে সন্দেহ দানা বাঁধছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications