মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি মেয়ে প্যারিসের

মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি জানিয়ে মুখ খুললেন মেয়ে প্যারিস। তিনি বলেছেন, সমস্ত তির একদিকেই ধাবিত হচ্ছে। এবং তা হল মাইকেল জ্যাকসন খুন হয়েছেন।

নিউ ইয়র্ক, ২৫ জানুয়ারি : মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি জানিয়ে মুখ খুললেন মেয়ে প্যারিস। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একইসঙ্গে তিনি এই প্রথমবার জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সে এক আগন্তুকের হাতে যৌন নিপীরণ সহ্য করতে হয়েছিল তাঁকে। এরপরে তিনি পুরোপুরি অবসাদের শিকার হয় ও ড্রাগ নিতে শুরু করেন।

সদ্য সাবালক হওয়া প্যারিস জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে অবসাদ ও ড্রাগের নেশার ঘোরে অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছে সে। নিজের প্রতি ঘৃণা, বেঁচে থাকার রসদ না পাওয়াতেই এমন করতে গিয়েছিলেন তিনি।

মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি মেয়ে প্যারিসের

এর পাশাপাশি ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়েও এই প্রথমবার মুখ খুলেছেন প্যারিস। চিকিৎসক কনরাড মারে যাকে ইতিমধ্যে মাইকেলে অকালমৃত্যুর জন্য দায়ী করে সাজা দেওয়া হয়েছে, তাকেই দায়ী করেছেন প্যারিস। বলেছেন, সমস্ত তির একদিকেই ধাবিত হচ্ছে। এবং তা হল মাইকেল জ্যাকসন খুন হয়েছেন।

মাইকেল জ্যাকসন প্যারিসের জন্মদাতা বাবা ছিলেন। প্যারিস বলেছেন, মাইকেল আমার পিতা ছিলেন। সবসময় থাকবেন। যারা আমাদের চেনেন তারা বলেন, মাইকেলের ছায়া তাঁরা আমার মধ্যে ভীষণভাবে দেখতে পান।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। অভিযোগ মাইকেলের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক কনরাড মারের অনিচ্ছাকৃত ভুল ও কর্তব্যে গাফিলতির কারণেই অকালে চলে যেতে হয়েছে এই কিংবদন্তি পপ গায়ককে। আর সেই অপরাধে কনরাড সাজাপ্রাপ্তও হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+