Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর ধ্বংসাবশেষের!

প্যারিস, ১ অগাস্ট : গত একবছর ধরে বহু এলাকা তন্নতন্ন করে চিরুনি তল্লাশি চালিয়েও কোনওভাবেই খোঁজ মেলেনি নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর। তবে এবার বোধহয় সব জল্পনার ইতি হতে চলেছে। [মালদ্বীপের কাছে ভেঙে পড়েছে এমএইচ৩৭০!]

প্যারিসের রিইউনিয়ন দ্বীপে বিমানের একটি ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে যা ওই নিখোঁজ মালয়েশীয় বিমানের বলেই মনে করা হচ্ছে।

অবশেষে খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর ধ্বংসাবশেষের!


সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, গত বুধবার ওই দ্বীপে বিমানের ধ্বংসাবশেষটি উদ্ধার হয়। এই মুহূর্তে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাবতীয় পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে যে, বিমানের এই অংশ এমএইচ৩৭০-এর কিনা।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চিনের বেজিংয়ের উদ্দেশ্যে ২৩৯ জন আরোহী নিয়ে রওনা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মালয়েশীয় বিমান এমএইচ৩৭০। বিমানটি উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দক্ষিণ চিন সাগরের উপর থাকা অবস্থায় রাডারে আর ধরা যায়নি এই বিশাল বিমানটিকে। [ভারত মহাসাগরের নিচে খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর!]

নিখোঁজ হওয়ার পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরে প্রায় ৪৬ লক্ষ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ও সমুদ্রতলে প্রায় দুই হাজার মিটার গভীরে অনুসন্ধান চালানো হয় বিমানটির। কিন্তু তাও এর কোনও খোঁজ পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+