‘ডাম্বহেড’! মেক্সিকোর ফাতিমা-র মাথায় মিস ইউনিভার্সের মুকুট ওঠার পরেও কটাক্ষের স্বীকার হলেন তিনি, কেন? জানুন

২১ নভেম্বর, সারা বিশ্বের প্রতিযোগীদের পিছনে রেখে মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। এটি ছিল তাঁর ৭৪তম মিস ইউনিভার্স খেতাব। ২৫ বছরের এই তরুণী ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদেড় পরাজিত করে তিনি মর্যাদাপূর্ণ এই মুকুট অর্জন করলেন।

-

ফাতিমা বশের পোশাক থেকে শুরু করে তাঁর ক্যাটওয়াক , স্টেজ পারফমেন্স সবটাই নজর কেড়েছে দর্শকদের। দীর্ঘ পথ অতিক্রম করার পরে অবশেষে মেক্সিকোর ফাতিমার মাথায় উঠল এই জয়ের মুকুট।

থাইল্যান্ডের প্রাভিনার সিং প্রথম রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন। ফাতিমার পাঁচ বছর পর আবারও মেক্সিকো মিস ইউনিভার্সের খেতাব জিতল। এর আগে ২০২০ সালে আন্দ্রেয়া মেজা সেই দেশের জন্য শিরোপা এনেছিলেন। গত আসরের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ নিজের হাতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।

আজ সকাল ৭টা থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয়েছিল মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব। সেখানে কয়েকটি পর্ব পেরিয়ে ফাইনালে পাঁচটি দেশের প্রতিযোগীরা উঠে আসেন। তাঁদের মধ্যে ছিলেন, মিস ইউনিভার্স থাইল্যান্ড, মিস ইউনিভার্স ফিলিপাইন, মিস ইউনিভার্স ভেনেজুয়েলা, মিস ইউনিভার্স মেক্সিকো এবং মিস ইউনিভার্স আইভরিকোস্ট। তারপরে যারা বিচারক ছিলেন তাঁরা ফাইনাল পর্বে আসা চিহ্নিত প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করেন। সে প্রশ্নের উত্তরের উপরে ভিত্তি করেই মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশকে মিস ইউনিভার্স ২০২৫-এর সেরার খেতাব দেওয়া হয়।

থাইল্যান্ডে এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হওয়ার আগেই মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সবাইকে নিয়ে প্রিপ্যাজেন্ট অনুষ্ঠানের আয়োজন করে। নিয়ম অনুসারে যে দেশে মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয়, সেই দেশে প্রতিযোগীদের একটি প্রমোশনাল ভিডিও করতে হয়। আনুষ্ঠানিক ফটোশুটের বাইরেও কিছু ফটো তোলা হয়। কিন্তু মিস ইউনিভার্স মেক্সিকো তা সময়মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফটো দিতে না পারলে থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল তাঁকে সবার সামনে 'ডাম্বহেড' (Dumbhead) বলে কটাক্ষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+