মেক্সিকো সীমান্ত জুড়ে দেয়ালের ওপর সোলার প্যানেলের চিন্তা ট্রাম্পের

প্রেসিডেন্ট হওয়ার আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কথা বলে শোরগোল তুলে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই দেয়াল নিয়ে তার নতুন চিন্তার কথা প্রকাশ করলেন তিনি। তবে দেয়াল নির্মাণের খরচ আদায়ের চিন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দেয়াল
AFP
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দেয়াল

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছুদিন হয়ে গেলেও মেক্সিকো সীমান্তে দেয়াল অর্থাৎ মেক্সিকো ওয়াল তৈরির বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ এখনো নিতে পারেননি।

তবে বাস্তবে হোক আর না হোক, মিস্টার ট্রাম্পের কল্পনায় বা চিন্তায় দেয়ালটি আছে শক্ত ভিতের ওপরই।

আইওয়াতে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এবার আর শুধু দেয়াল নির্মাণ নয়, আরও এক ধাপ এগিয়ে মিস্টার ট্রাম্প বলেছেন সেই দেয়ালের ওপর থাকবে সোলার প্যানেল।

তার মতে এই সোলার প্যানেল থেকে পাওয়া সৌর বিদ্যুৎ দামে যেমন সস্তা হবে তেমনি দেয়াল নির্মাণের খরচ যোগাতে সহায়তা করবে।

নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, "দারুণ সুন্দর কল্পনা, তাই না? ভালো..এটি আমার আইডিয়া"।

এদিকে বহুল আলোচিত সেই দেয়াল নির্মাণের জন্য কিছু কোম্পানি ইতোমধ্যেই নকশা জমা দিয়েছে যাতে সোলার প্যানেলও অন্তর্ভুক্ত আছে।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় মিস্টার ট্রাম্প অবৈধ অভিবাসীর আগমন আর মাদক পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেছিলেন।

তিনি সেই দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকে দিতে হবে বললেও তা প্রত্যাখ্যান করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দেয়াল
Getty Images
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দেয়াল

বুধবার আইওয়ায় উল্লসিত সমর্থকদের সামনে মিস্টার ট্রাম্প আবারো বলেন যে তারা এমন কিছু চিন্তা করছি যা হতে অনন্য ধারণা।

"আমরা ভাবছি দেয়ালটা হবে একই সাথে একটি সৌর প্যানেলের দেয়াল। এতে বিদ্যুৎ পাওয়া যাবে এবং খরচও উঠে আসবে। আর এভাবেই মেক্সিকোর ব্যয়ের পরিমাণ কমে আসবে। এবং এটাই ভালো..তাইনা?"

অর্থাৎ যে কোন প্রকারে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায়ের চিন্তা মিস্টার ট্রাম্পের মাথা থেকে বিদায় নেয়নি।

জানা গেছে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসে আহবানে ইতোমধ্যেই দুশ'র মতো কোম্পানি দেয়াল নির্মাণের কাজ পেতে প্রস্তাবনা জমা দিয়েছে।

এর মধ্যে একটি কোম্পানি সিমেন্ট, স্টিল ও সোলার প্যানেলের সমন্বয়ে ওই দেয়াল তৈরির প্রস্তাব দিয়েছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+