'মিস ওয়ার্ল্ড'-এর তাজ কাকে পরিয়ে দিলেন মানুষী চিল্লর
২০১৮ সালের 'মিস ওয়ার্ল্ড'-এর তাজ উঠল মেক্সিকোর ভেনেসা পন্স ডে লিওন-এর মাথায়। শনিবার রাতে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল চিনের সানায়া সিটিতে।
২০১৮ সালের 'মিস ওয়ার্ল্ড'-এর তাজ উঠল মেক্সিকোর ভেনেসা পন্স ডে লিওন-এর মাথায়। শনিবার রাতে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল চিনের সানায়া সিটিতে। সেখানে ১১৮ টি দেশের সুন্দরীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ভেনেসাকে।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর সেরার তাজ পরিয়ে দেন ভেনেসার মাথায়। উল্লেখ্য, ১১৮ জনের মধ্যে ভারতের অনুকৃতি ব্যাস শেষ ৩০ জনের মধ্যে থাকলেও , শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারেনি। শেষ ১২ -এ অনুকৃতি পৌঁছতে না পারায় তা নিঃসন্দেহে হতাশ করে ভারতীয়দের।
এদিকে, শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নেওয়ার পর ভনেসা বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না ...আমার মনে হয় সমস্ত প্রতিযোগিই যোগ্য ছিলেন'। পাশাপাশি তিনি সকলকে এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন।












Click it and Unblock the Notifications