মেক্সিকোয় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, মৃত ৩২, ত্রস্ত সাতটি দেশ

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩২ ছাড়িয়ে গিয়েছে।

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩২ ছাড়িয়ে গিয়েছে। এদিন ভারতীয় সময় বেলা গড়ানোর পর মেক্সিকোয় ভূমিকম্পের খবর আসে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মেক্সিকোর দক্ষিণ উপকূল কেঁপে ওঠে ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১। সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি হয় মেক্সিকো সহ আশপাশের মোট সাতটি দেশে।

মেক্সিকোয় শতাব্দির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, মৃত ৩২

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী মেক্সিকোর ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিজিজিয়াপন শহরে মাটি থেকে ৭০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। যার ফলে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি গুয়াতেমালা, এল সালভাদর, কোস্তারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাসে সতর্কতা জারি হয়।

একবার ভূমিকম্প অনুভূত হওয়ার পরে পরপর আফটার শক অনুভূত হতে শুরু হয়। তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯ থেকে ৫.৭ এর মধ্যে। মেক্সিকো প্রেসিডেন্ট এনরিকে পেনইয়া নিয়েতো জানিয়েছেন, গত একশো বছরে সেদেশে এমন ভয়াবহ কম্পন দুটো হয়নি। মেক্সিকোর সময় মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়েছে।

এর মধ্যে ওসাকায় ২৩ জন মারা গিয়েছে। চারজন মারা গিয়েছেন চিয়াপাস-এ। দুজন টোবাস্কোতে। বাকীদের খবর পাওয়া এখনও বাকী আছে। বিভিন্ন জায়গায় বাড়িঘর ধসে গিয়েছে, রাস্তাঘাটে চির ধরে গিয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে মেক্সিকোয় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এর পাশাপাশি অন্তত ৩ ফুট উচ্চতার সুনামি ধেয়ে আসছে। পাশাপাশি মেক্সিকো উপকূলে অন্তত ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছে। এছাড়া ইকুয়েডর, নিউ জিল্যান্ড ও ভানুয়াতুতেও কম উচ্চতার সুনামি আছড়ে পড়তে চলেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+