মেক্সিকোর বাজি বাজারে ভয়ানক বিস্ফোরণ, দগ্ধ হয়ে মৃত ২৯, আহত ৭০
মেক্সিকোর বাজি বাজারে বিস্ফোরণের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। মেক্সিকো শহরের অদূরে তুলতেপেক শহরতলি এলাকায় ঘটনাটি ঘটেছে।
মেক্সিকো সিটি, ২১ ডিসেম্বর : মেক্সিকোর বাজি বাজারে বিস্ফোরণের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।
মেক্সিকো শহরের অদূরে তুলতেপেক শহরতলি এলাকায় ঘটনাটি ঘটেছে। বাজির বাজারে হঠাৎ করে আগুন লেগে একেরপর এক বিস্ফোরণ হতে শুরু করে। গোটা এলাকা ধোঁয়ার চাদরে ঢেকে যায়।

সেই সময়ে বাজারে অনেক গ্রাহক বাজি কিনতে এসেছিলেন। বছর শেষের উৎসবের জন্য আগাম বাজি কিনে রাখাই ছিল উদ্দেশ্যে। তবে সেই আনন্দের মুহূর্ত বদলে গেল চিরশোকে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় বড়দিন ও নতুন ইংরেজি বছরকে সবসময়ই বাজি ফাটিয়ে আনন্দের সঙ্গে স্বাগত জানানো হয়। সেজন্যই মেক্সিকোবাসী বাজি কিনে বড়দিনে ও নববর্ষের শুরুতে ফাটিয়ে উৎসব করেন। তবে মঙ্গলবার দিনটি তাদের জীবনে শোকের বার্তা বয়ে আনল।
জানা গিয়েছে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ বাজি বাজারে বিস্ফোরণ ঘটে। মোট ২৬টি দেহ উদ্ধার করা হয়। দূর থেকে দেখে মনে হচ্ছিল বড়দিনের উৎসব যেন শুরু হয়ে গিয়েছে। কারণ তুলতেপেক আকাশ লাল-নীল-সাদা বাজির আলোয় ছেয়ে গিয়েছিল।
প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৬টি দেহ উদ্ধার করা হয়েছে। বাকী ৩ জন হাসপাতালে মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ৭০ জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
গোটা বাজি বাজারই বিস্ফোরণের ফলে আগুন লেগে শ্মশানঘাটে পরিণত হয়েছে। আশপাশের যত বাড়ি ছিল সেগুলিও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েতো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications