করোনায় মৃত্যু রুখতে আশা দেখাচ্ছে মের্কের অ্যান্টিভাইরাল ওষুধ

করোনায় মৃত্যু রুখতে আশা দেখাচ্ছে মের্কের অ্যান্টিভাইরাল ওষুধ

করোনা সংক্রমণে মৃত্যু ঠেকাতে নতুন আশা দেখলেন গবেষকরা। মের্কের অ্যান্টি ভাইরাস ওষুধ নাকি করোনার মৃত্যু ঠেকাতে বেশ কার্যকরী। করোনার সেকেন্ড ওয়েভে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেডেছে। করোনার ভাইরাসের সেকেন্ড ওয়েভে মৃত্য বেশি হয়েছে গোটা বিশ্বে। ভারতও তার থেকে পিছিয়ে নেই। এখনও করোনা সংক্রমণে দেশে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। কী করে করোনা সংক্রমণে মৃত্যুর ঠেকানো যায় নিয়ে অনবরত গবেষণা চালিয়ে গিয়েছেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে মের্কের অ্যার্টিভাইরাস ওষুধ অনেকটাই কার্যকর করোনা সংক্রমণে মৃত্যু ঠেকাতে। সেটা সর্বস্বীকৃত হলে বড় একটা ওষুধ হাতে আসবে। তাতে করোনা সংক্রমণে মৃত্যু অনেকটাই ঠেকানো যাবে।

করোনা সংক্রমণ ভারতে কমলেও বিশ্বের একাধিক দেশে কিন্তু করোনার থার্ড ওয়েভ চোখ রাঙাচ্ছে। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। করোনা ভাইরাসের সবচেয়ে মারণ ভ্যারিয়েন্ট এই ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্বের প্রায় ৭০টি দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ভ্যাকসিন নেওয়া মানুষের শরীরেও সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভ্যারিয়েন্ট। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে ভ্যাকসিন নেওয়ার পরেও ২ রোগীর মৃত্যু হয়েছে। তােত উদ্বেগ বেড়েছিল গবেষকদের।

এদিকে করোনা সংক্রমণে মৃত্যু ঠেকাতে এই নতুন ওষুধ নিয়ে বেশ উৎসাহী গবেষকরা। যদিও এখনও পর্যন্ত এইওষুধটি স্বীকৃতি পায়নি। সেটা হলে করোনা চিকিৎসায় একটা বড় দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন গবেষকরা। ওষুধটির প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে তারা দ্রুত আমেরিকার কাছে এই ওষুধটির অনুমোদনের দাবি জানাবেন। যাতে গোটা বিশ্বেই এই ওষুধের ব্যবহারের অনুমোদন মেলে তার জন্যেও তারা আবেদন জানাবেন বলে জানিয়েছেন।

করোনায় মৃত্যু রুখতে আশা দেখাচ্ছে মের্কের অ্যান্টিভাইরাল ওষুধ

জন হপকিনস সেন্টারের হেলথ সিিকউরিটি অমেশ আদেলজা জানিয়েছেন, নির্দিষ্ট মাত্রায় করোনা রোগীর উপর এই ওষুধের প্রয়োগ করা হলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমায়। করোনা চিকিৎসায় রেমডেসিভির সহ একাধিক ওষুধের প্রয়োগের উপর অনেক দেশই নিষেধাজ্ঞা জারি করেছে। কেবল মাত্র হাসপাতালে ভর্তি হওয়ার পরেই এই ওষুধের ব্যবহার রোগীর উপর করা যায়। মের্কের চিফ এগজিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন এই ওষুধের প্রয়োগে এনেকটাই সুবিধা হবে চিকিৎসার।

ইতিমধ্যেই করোনা চিকিৎসার একাধিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হয়ে চলেছে। একাধিক সংস্থা করোনা ভাইরাসের ভ্যাকসিনও বাজারে এনেছে। ফাইজার, জনসন অ্যান্ড জনসন থেকে শুরু করে একাধিক সংস্থা করোনা ভ্যাকসিন বাজারে এনেছে তাদের পরীক্ষা মূলক প্রয়োগ চলছে। বেশ কিছু ভ্যাকসিন ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+