রাষ্ট্রসংঘে নিত্যানন্দের স্বঘোষিত দেশ 'কৈলাসা প্রজাতন্ত্র'! জানেন সে দেশের প্রতিনিধিদের কি দাবি

রাষ্ট্রসংঘে ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের দেশের প্রতিনিধিরা। শিশু নিগ্রহ, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পলাতক সে। এমনকি শিশু অপহরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ফের একবার সংবাদ শিরোনামে বিতর্কিত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ! নিত্যানন্দের স্বঘোষিত দেশ 'কৈলাসা প্রজাতন্ত্র'-এর প্রতিনিধিরা রাষ্ট্রপুঞ্জের একটি বৈঠকে অংশ নিয়েছেন। আর ওই বৈঠকেই তাঁরা প্রতিনিধিরা নিত্যানন্দকে হিন্দুধর্মের সর্বোচ্চ পুজারি বলে ব্যাখ্যা করেছেন।

রাষ্ট্রসংঘে নিত্যানন্দের স্বঘোষিত দেশ কৈলাসা প্রজাতন্ত্র!

শুধু তাই নয়, গোটা বিশ্বের কাছে তাঁর সুরক্ষার বিষয়টিও সামনে এনেছেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি জেনেভায় রাষ্ট্রসংঘের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত কমিটি CESCR-এর একটি বৈঠকে হয়। আর সেখানেই নিত্যানন্দের প্রতিনিধিরা অংশ নেন। আর সেই বৈঠকে যোগদানের একটি ছবি নিত্যানন্দের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্টও করা হয়েছে। যেখানে বিস্তারিত ভাবে গোটা বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রসংঘের তরফেও একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে কৈলাসার প্রতিনিধিদের একজনকে ওই ভিডিওতে দেখা গিয়েছে। কৈলাসার তরফে যিনি প্রতিনিধি হিসাবে অংশ নেন তিনি একজন মহিলা। একেবারে হিন্দু রীতি মেনে ওই মহিলা শাড়ি... গয়না এবং পাগড়ী পড়ে এসেছিলেন। যা সবার নজর কেড়ে নেয়।

রাষ্ট্রসংঘের বক্তব্য রাখার সময় কৈলাসার প্রতিনিধি তার দেশে চলা নানা ধরণের উন্নয়নের কথা তুলে ধরেন। সমস্ত মৌলিক চাহিদা যেমন খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা সেবা কৈলাসে বিনামূল্যে দেওয়া হয় বলে জানায় ওই মহিলা। আর তা বলতে গিয়েই কৈলাসার ওই প্রতিনিধি বলেন, নিত্যানন্দ হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য হয়রানির শিকার হয়েছেন। এমনকি তাঁকে তাঁর জন্ম দেশে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছে।

এর থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়? তা রাষ্ট্রসংঘের মঞ্চে প্রশ্ন তুলেছেন কৈলাসার ওই প্রতিনিধি। বলে রাখা প্রয়োজন, কর্নাটকে নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মামলা রয়েছে। গত বছর তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। যদিও এই মামলায় দীর্ঘদিন জেলে কাঠিয়েছিলেন বিতর্কিত এই ধর্মগুরু। যদিও পরবর্তীকালে তাঁর জামিন হয়ে যায়।

আর সেই সুযোগেই দেশ ছেড়ে পালিয়ে যায় নিত্যনন্দ। বিতর্কিত এই ধর্মগুরুর দেশকে রাষ্ট্রসংঘের মতো একটি জায়গাতে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি কূটনৈতিক মহলেও এই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে। কীভাবে নিত্যানন্দের স্বঘোষিত দেশ 'কৈলাসা প্রজাতন্ত্র'- রাষ্ট্রসংঘে প্রতিনিধিত্বের দাবির অনুমোদন পেল তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছে।

যদিও এই বিষয়ে কার্যত স্পিকটি নট আন্তজাতিক মহল। যদিও এই বিতর্কের মধ্যে কৈলাস ইতিমধ্যেই ১৫০ টি দেশে দূতাবাস ও এনজিও প্রতিষ্ঠা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+