২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি, কেন আচমকা বিচ্ছেদের রাস্তা বেছে নিলেন মেলিন্ডা-বিল গেটস?
২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি, কেন আচমকা বিচ্ছেদের রাস্তা বেছে নিলেন মেলিন্ডা-বিল গেটস?
করোনা আবহে আগের থেকে কয়েকগুণ বেশি ফুলেফেঁপে উঠেছে বিশ্বের অন্যতম প্রধান ধনকুবেরের সম্পত্তি। কিন্তু তারপরেও সুখ ছিল না সংসারে। অবশেষে দীর্ঘ জল্পনায় ইতি টেনে ২৭ বছরের বৈবাহিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলেন মেলিন্ডা ও বিল গেটস। যা নিয়ে প্রবল চাপানৌতর চলছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ডিভোর্সের কথাও জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। সম্পর্কে বনিবনা না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিল গেটসের পোস্টে লেখা আছে, ''অনেক কথাবার্তার পর এবং সম্পর্ককে অনেক সময় দেওয়ার পরেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি৷ গত ২৭ বছরে আমরা নিজেদের তিন সন্তানকে বড় করে তুলেছি। আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি যা সাধারণ মানুষকে ভালো স্বাস্থ্য ও ভালো জীবন উপহার দিচ্ছে। ’’ তবে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের স্বার্থে তাঁরা আগামীতে একত্রে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে এই সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা বলে পরিচিত।
একই বিবৃতি জারি করেছেন মেলিন্ডা গেটসও। এদিকে দুজনের প্রথম দেখা ১৯৮৭ সালে। পরবর্তীতে ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এদিকে ফোর্বসের তালিকা অনুযায়ী বিল গেটসের এই মুহূর্তের মোট সম্পত্তি ১২৪ বিলিয়ন ডলার৷ তিনি সেরা ধনীদের তালিকার বিশ্বের মধ্যে ১৪ তম স্থানে রয়েছেনয এই তালিকায় প্রথম স্থানে জেফ বেজোস , দ্বিতীয় এলন মাস্ক ও তৃতীয় স্থানে বার্নার্ড আর্নল্ট রয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications