Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌন কেলেঙ্কারিতে ভাঙতে বসেছে ট্রাম্পের সংসার, স্ত্রী মেলানিয়া থাকছেন হোটেলে

কয়েকদিন আগেই ফের সামনে এসেছে আর এক পর্নস্টার স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা। তার জেরে প্রায় ভাঙতে বসেছে ট্রাম্পের সংসার।

যৌন কেলেঙ্কারিতে রীতিমতো বিধ্বস্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই ফের সামনে এসেছে আর এক পর্নস্টার স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা। তার জেরে প্রায় ভাঙতে বসেছে ট্রাম্পের সংসার। খবর পাওয়া গিয়েছে, সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় রীতিমতো বিরক্ত। তিনি হোয়াইট হাউস ছেড়ে হোটেলে গিয়ে থাকছেন।

যৌন কেলেঙ্কারিতে ভাঙতে বসেছে ট্রাম্পের সংসার

কয়েকদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্পের সঙ্গে যাওয়ার কথা ছিল মেলানিয়ার। তবে তিনি তা এড়িয়ে গিয়েছেন। ঘটনায় তিনি বেশ বিরক্ত ও বিধ্বস্ত। ফের সংসার ভাঙতে পারে ট্রাম্পের। এমন পরিস্থিতিও তৈরি হয়েছে বলে অন্দরের খবর।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও বারবার একাধিক মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌনকেচ্ছার অভিযোগ এনে সরব হয়েছেন। সেইসময় নানা বিতর্ক হলেও পারিবারিক ক্ষেত্রে মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়নি।

তবে এই জানুয়ারিতেই খবর রটে, স্টরমি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেন। এক যুগ আগে এক যৌনকেচ্ছার প্রেক্ষিতে এই টাকা স্টরমিকে দেওয়া হয় বলে দাবি করা হয় এক রিপোর্টে।

এই টাকা ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে স্টরমি পেয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি স্টরমি। গোটা রিপোর্টই জঞ্জাল বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এই প্রসঙ্গে আর এক পর্ন তারকা এলানা ইভান্স মুখ খুলে বলেছেন, স্টরমি একবার তাঁকে বলেছিলেন, ট্রাম্প একযুগ আগে তাঁকে হোটেলে ধাওয়া করে ঘরে নিয়ে যান। ২০০৬ সালের জুলাই মাসে যৌন সম্পর্কে লিপ্ত হন। তারপরই এলানাকে এই ঘটনা জানিয়েছিলেন স্টরমি।

এই ঘটনা সামনে আসার পর থেকেই ট্রাম্প ও মেলানিয়ার সম্পর্কে চিড় ধরেছে। এবার শোনা যাচ্ছে ট্রাম্পের ঘর ছেড়েছেন মেলানিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+