ডোমিনিকা থেকে সরাসরি ভারতে প্রত্যর্পণ করা হোক চোকসিকে, ফেরাতে নারাজ অ্যান্টিগা
ডোমিনিকা থেকে সরাসরি ভারতে প্রত্যর্পণ করা হোক চোকসিকে, ফেরাতে নারাজ অ্যান্টিগা
কিছুতেই আর মেহুল চোকসিকে ঠাঁই দিতে চাইছে না অ্যান্টিগা ও বারাবুডা। তারা চাইছে ডোমিনিকা থেকেই সরাসরি মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা হোক। পাঞ্জাব ন্যাশলান ব্যাঙ্কে ১৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসি। তার ভাগ্নে নীরব মোদী রয়েছেন লন্ডনের জেলে। শীঘ্রই তাকে ভারতে ফেরানো হবে বলে জানা গিয়েছে।

ডোমিনিকায় গ্রেফতার মেহুল চোকসি
বান্ধবীকে নিয়ে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন মেহুল চোকসি। অ্যান্টিগার সীমা অতিক্রম করে ডোমিনিকায় ঢুরে পড়েছিলেন তিনি। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ডোমিনিকা তাঁকে গ্রেফতার করে। এখন ডোমিনিকাতেই জেল হেফাজতে রয়েছেন চোকসি। তাঁকে ফেরাতে নারাজ অ্যান্টিগা। যদিও সেই দেশের নাগরিকত্ব রয়েছে চোকসির কাছে। ভারতে থাকাকালীনই চোকসি অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন। তাই সুযোগ বুঝে টাকা হাতিয়েই অ্যান্টিগায় গা ঢাকা দিয়েছিলেন তিনি।

ফেরাতে নারাজ অ্যান্টিগা
এদিকে মেহুল চোকসি েডামিনিকায় ধরা পড়ার পর থেকেই সুর বদলে ফেলেছে অ্যান্টিগা। তাকে আর দেশে ফেরাতে চাইছে না তারা। এই নিয়ে অ্যান্টিগা ও বারাবুডার রাষ্ট্রপ্রধান মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। তাতেই তারা সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি ভারতে ফেরানো হোক মেহুল চোকসিকে। অ্যান্টিগায় আর তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ২০১৮ সাল থেকে অ্যান্টিগার নাগরিক হিসেবে বসবাস করছিলেন মেহুল চোকসি।

চোকসিকে নিয়ে রাজনৈতিক বিবাদ
এদিকে মেহুল চোকসিকে নিয়ে রাজনৈতিক বিবাদ তুঙ্গে উঠেছে অ্যান্টিগা। সেদেশের প্রধান অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলই ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত চোকসিকে সমর্থন জানাচ্ছেন। ভারত যদিও অনেকদিন ধরেই মেহুল চোকসির হেফাজত দাবি করে আসছে। অ্যান্টিগা কিন্তু তখন রাজি হয়নি। এবার সরাসরি ডোমিনিকা থেকে ভারতে ফেরাতে চাইছে অ্যান্টিগা। তাঁর দেশে আর ঠাঁই দিতে চাইছে না মেহুল চোকসিকে।

চোকসির পাল্টা দাবি
মেহুল চোকসি এদিকে দাবি করেছেন তাঁকে অপহরণ করা হয়েছে অ্যান্টিগা থেকে। ভারতীয় এবং অ্যান্টিগার পুলিশের বেশে কয়েকজন তাঁকে বোেট করে ডোমিনিকায় নিয়ে এসেছিল। যদিও ডোমিনিকার দাবি তিনি তাঁর বান্ধবীর সঙ্গে বেআইনিভাবে ডোমিনিকায় প্রবেশ করেছেন। বেআইনি অনুপ্রবেশের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications