Mehul Choksi: বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি, PNB জালিয়াতি কাণ্ডে অভিযুক্তকে ফেরাতে প্রক্রিয়া শুরু দিল্লির!
Mehul Choksi: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন গুজরাটের হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন তিনি। ভারত সরকারের তরফে পলাতক অপরাধী হিসেবে ঘোষিত চোকসিকে দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। বেলজিয়াম সরকারকে এনিয়ে আবেদনও জানানো হয় ভারতের তরফে। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে মেহুল চোকসিকে গ্রেফতার করল পুলিশ।
চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আদালত। তাঁকে দেশে ফেরাতে সরকারকে আবেদন জানিয়েছিল সিবিআই ও ইডি। চোকসির গ্রেফতারি প্রসঙ্গে বেলজিয়াম সরকারের পররাষ্ট্র বিষয়ক দফতরের মুখপাত্র তথা সোশ্যাল মিডিয়া সার্ভিসের প্রধান ডেভিড জর্ডনস জানান, চোকসির গ্রেফতারি ও তাঁর অপরাধ সংক্রান্ত মামলা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকার গোটা অপরাধ সম্পর্কে অবগত রয়েছে।

সূত্রের খবর, গত শুক্রবার ১১ এপ্রিল মেহুল চোকসিকে গ্রেফতার করে বেলজিয়ামের পুলিশ। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে স্ত্রী প্রীতি চোকসির সঙ্গে থাকছিলেন মেহুল চোকসি। সেখানের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করেছেন মেহুল চোকসি। তাঁর স্ত্রী বেলজিয়ামেরই নাগরিক। রেসিডেন্সি কার্ডও সেখানে পেয়েছেন তারা। এর আগে কখনও অ্যান্টিগুয়া, কখনও বারবুডায় মেহুল চোকসি গা ঢাকা দিয়েছিল বলে খবর উঠে আসে। ভারতের তরফে বেলজিয়ামকে চোকসির প্রত্যর্পণের বিষয়ে আবেদন জানানো হয়েছিল।
এমনকী বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার জন্য চোকসি ভারত ও অ্যান্টিগুয়ার নাগরিকত্বের পরিচয় লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ। বেলজিয়ামের প্রশাসনের কাছে জাল নথিপত্র জমা দিয়েছিলেন বলেও অভিযোগ। প্রসঙ্গত, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ২০২৮ সালে সিবিআই তদন্ত শুরু করতেই দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল চোকসি। আর্থিক প্রতারণা করে ভাইপো নীরব মোদীও দেশ ছেড়ে পালান। ভারতে ফিরলেই বিচার হবে তাঁদের।
ইকনমিক টাইমস সূত্রে খবর, সম্প্রতি মুম্বই কোর্টে মেহুল চোকসি জানায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি ভারতে ফিরতে পারছেন না। ব্লাড ক্যানসারে ভুগছেন বলে জানিয়েছিলেন মেহুল চোকসি। বয়ানের সাপেক্ষে মেডিক্যাল রিপোর্টও জমা দেন। সেখানে বেলজিয়ামেরই এক চিকিৎসকের পরামর্শ হিসেবে তিনি উল্লেখ করেন, কোনওপ্রকার ভ্রমণ মেহুল আপাতত করতে পারবেন না।
এদিকে চোকসিকে যেন তেন প্রকারেণ ফেরাতে চায় ভারত। দরকার হলে ভারতে তাঁর চিকিৎসা করাতে চায় সরকার। এর আগে মানসিক সমস্যার অজুহাত দিয়েছিলেন চোকসি। অ্যান্টিগুয়ায় থাকাকালীন অপহরণেরও অভিযোগ করেছিলেন তিনি। অপহরণের চক্রান্তে ভারত লিপ্ত বলে দাবি ছিল তাঁর। আর এবার বেলজিয়ামে তাঁর খোঁজ মিলতেই দেরি না করে তাঁকে অবিলম্বে ফেরানোর আবেদন জানিয়েছিল ভারত। সেইমতো গ্রেফতার হলেন মেহুল চোকসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications