ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে জালিয়াত মেহুল চোকসি 'কুটিল'! অ্যান্টিগা সরকারের প্রত্যার্পণ নিয়ে বড় বার্তা
ভারতের অন্যতম ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসিকে নিয়ে এবার প্রত্যার্পণের বার্তা আরও জোরদার করল অ্যান্টিগা সরকার।
ভারতের অন্যতম ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসিকে নিয়ে এবার প্রত্যার্পণের বার্তা আরও জোরদার করল অ্যান্টিগা সরকার। ভারতীয় তদন্তকারীরা সেদেশে গা ঢাকা দিয়ে থাকা মেহুলকে জিজ্ঞাসা করতে পারবে বলে বড়সড় ঘোষণা করে অ্যান্টিগা সরকার। সেদেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের তরফে এই বার্তা জানানো হয়েছে।

মেহুল সম্পর্কে অ্যান্টিগা সরকার
অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, ' আমি নিশ্চিত করতে পারি যে ওর (মেহুল চোকসি) শেষমেশ প্রত্যার্পণই হবে। মেহুলকে ভারতে পাঠানো হবে তার বিরুদ্ধে যাবতীয় যা অভিযোগ রয়েছে তার জন্য। এটা শুধু আর সময়ের অপেক্ষা।'

ভারতীয় তদন্তকারীদের সম্পর্কে গ্যাস্টনের বার্তা
অ্যান্টিগায় ভারতীয় তদন্তকারীদের সম্পর্কে সাফ বার্তা দিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বলেন,' ওঁরা (ভারতীয় তদন্তকারীরা) আসতে পারেন, যদি জেরাতে মেহুল রাজি হন, তাহলে জেরা হতে পারে। এটার সঙ্গে আমার সরকারের কোনও সম্পর্ক নেই। '

ভারতকে কটাক্ষ!
তবে ,অ্যান্টিগা সরকারের তরফে এও প্রশ্ন করা হয় যে , কেন ভারতীয় প্রশাসন এমন এক প্রতারককে ছাড়পত্র দিয়েছিল দেশ থেকে পালাতে? অ্যান্টিগার সরকার এটিকে 'দুর্ভাগ্যজনক' ঘটনা বলে ব্যাখ্যা করে।












Click it and Unblock the Notifications