লস এঞ্জেলেসের রাস্তায় ফুড ডেলিভারি করছেন মেঘান–হ্যারি, ধরা পড়ল সিসি ক্যামেরায়
লস এঞ্জেলেসের রাস্তায় ফুড ডেলিভারি করছেন মেঘান–হ্যারি, ধরা পড়ল সিসি ক্যামেরায়
লকডাউনে গোটা বিশ্ব ঘরবন্দী। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনতেই এখন মানুষ বাড়ি থেকে বেড়োচ্ছেন। সেরকমই লস এঞ্জেলেস এই প্রথমবার দেখা গেল মেঘান মার্কেল ও প্রিন্স হ্যারিকে। জানেন কি করছেন তাঁরা? ফুড ডেলিভারি করছেন বাড়িতে বাড়িতে।

খাবার ডেলিভারি করতে বের হন ডিউক–ডাচেস
ডিউক ও ডাচেস লস এঞ্জেলেসের অলাভজনক প্রকল্প অ্যাঞ্জেল ফুডের হয়ে বুধবার খাবার ডেলিভারি করতে বেড়িয়েছিলেন। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে তাঁদের পশ্চিম হলিউডের সিয়ের্রা বনিতা কমিউনিটি আবাসনে দেখা যায়। ওখানকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে মেঘান ও হ্যারি তাঁদের এইইউভি থেকে নামছেন। তাঁদের নিরাপত্তারক্ষীরা অন্য একটি এসইউভি গাড়িতে ছিলেন যা একটু দূরেই দাঁড়িয়ে ছিল। তবে তাঁরা ওই আবাসনে একা খাবার ডেলিভারি করার জন্য যাবেন বলে মনস্থির করেন।

সাদামাটা পোশাকেই ধরা দিলেন হ্যারি ও মেঘান
দু'জনের পরনেই ছিল খুবই সাধারণ পোশাক। তাঁরা জিনস পরেছিলেন এবং ক্যালিফোর্নিয়ার নতুন নিয়ম অনুসারে নিজেদের মুখ ঢেকে রেখেছিলেন। হ্যারি নীল রঙের ব্যান্ডানা দিয়ে মুখ ঢেকে রাখেন অন্যদিকে মেঘানের মুখে ছিল সাদা রঙের সার্জিক্যাল মাস্ক। উভয়েরই ডান হাতে গ্লাভস পরা ছিল। মেঘান ও হ্যারি এ সপ্তাহে দু'দিন এই অলাভজনক সংস্থার হয়ে স্বেচ্ছাসেবকের কাজ করছেন। এই সংস্থাটি রান্না করে তা কোভিড-১৯-এ আক্রান্ত গুরুতর রোগীর কাছে তা পৌঁছে দিচ্ছে। এই চ্যারিটি জানতেন না যে ডিউক ও ডাচেস খাবার ডেলিভারি করবে এমনকী তাঁদের আসার ব্যাপারেও আগে থেকে কোনও খবর ছিল না।

নিজেদের পরিচয় গোপন রেখেই এই কাজ করেন তাঁরা
রাজকীয় ডেলিভারি যুগল যখন ৫৩ বছরের ড্যান তায়রেলের কাছে খাবার নিয়ে আসেন তখন ওই ব্যক্তি রাজা-রাণিকে চিনতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে তিনি যখন প্রথম ফ্ল্যাটের দরজা খোলেন তখন তাঁদের চিনতে পারেননি তিনি। ড্যান বলেন, ‘আমার ফোন বেজে ওঠে ও ওপ্রান্ত থেকে এক মহিলা বলেন হাই আমি মেঘান প্রজেক্ট অ্যাঞ্জেল ফুড থেকে এসেছি।' এইআইভি ও উচ্চরক্ত চাপের সমস্যা রয়েছে ড্যানের। তিনি বলেন, ‘আমাকে ওই মহিলা নীচে নেমে আসার জন্য বলেন। আমি তখনও উপলব্ধি করতে পারিনি যে এটা মেঘান।' যদিও মেঘান এবং হ্যারি নিজেদের পরিচয় না দিয়েই একেবারে সাধারণ ডেলিভার বয়দের মতোই খাবার হাতে দিয়ে বলেন, ‘আপনার খাবার ও ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে আপনি সুস্থ রয়েছেন ও ভালো আছেন।' এরকমই আরোও বেশ কিছুজনকে খাবার ডেলিভারি করেন ডিউক ও ডাচেস।












Click it and Unblock the Notifications