রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকায় শুরু হয়েছে বৈঠক

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকায় বৈঠক

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকা ও নেপিডোর মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্দেশ্যে বৈঠকে বসেছেন বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকালে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে।

এ লক্ষ্যে সোমবার ঢাকা সফরে এসেছে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩শে নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন এবং মিয়ানমার দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু করবে বলে উল্লেখ করা হয়েছিল।

আরো পড়ুন: রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমার সমঝোতা

রোহিঙ্গা প্রত্যাবাসন সমঝোতা কতটা সফল হবে

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ছিটকে ট্রেন রাস্তায়

তবে মিয়ানমার কত দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে তা বলা হয়নি চুক্তিতে।

এদিকে, তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করার কথা বলা হলেও এ পর্যন্ত তা করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো দুই দেশের মধ্যে 'টার্মস অব রেফারেন্স' চূড়ান্ত হয়নি।

আজ শুরু হওয়া দুই দিনের বৈঠকে জয়েন্ট ওয়ার্কিং কমিটি এবং টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করার ব্যপারে আলোচনা হবে।

অগাস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে সেনা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আসে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+