নতুন লস্কর প্রধান হিসাবে নিযুক্ত হলেন হাফিজ সঈদের আত্মীয় মক্কি

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ও লস্কর-ই-তৈবার প্রধান হফিজ সঈদকে নিয়ে পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়।

ইসলামাবাদ, ১৩ মার্চ : পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ও লস্কর-ঈ-তৈবার প্রধান হফিজ সঈদকে নিয়ে পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়। এখনও লাহোরে গৃহবন্দি জঙ্গি নেতা হফিজ। এরই মধ্যে হাফিজের জায়গায় লস্করের প্রধান পদে নিযুক্ত হল, হফিজের আত্মীয় আব্দুল রহমান মক্কি।

সম্পর্কে হাফিজ সঈদের শ্যালক তথা জঙ্গি আব্দুল রহমান মক্কির মাথার দাম ২ মিলিয়ন মার্কিন ডলার হিসাবে অনেকদিন আগে থেকেই ঘোষিত। জঙ্গি সংগঠনে হাফিজের পরেই নাম ছিল তার শ্যলক মক্কির। সেইমত তাকেই বিশ্বের অন্যতম কুখ্য়াত জঙ্গি সংগঠনের প্রধান হিসাবে নিযুক্ত করা হল। সূত্রের খবর, সংগঠন কিছুদিনের মধ্যেই কাশ্মীরে নিজেদের শিবিরকে আরও শক্তিশালী করবার পরিকল্পনা নিচ্ছে। তার আগে সংগঠন চাইছিল ,সংগঠনের প্রশাসনিক দায়িত্ব এমন কারও হাতে যাক, যে স্বাধীনভাবে জঙ্গি কার্যকলাপ চালাতে পারবে। কারণ হাফিজ জেলবন্দী হয়ে যাওয়ার পর , সংগঠন অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল বলে দাবি অনেকের।

নতুন লস্কর প্রধান হিসাবে নিযুক্ত হলেন হাফিজ সঈদের আত্মীয় মক্কি

এর আগে মার্কিন চাপে পড়ে, বাধ্য হয়ে জঙ্গি নেতা হফিজ সঈদকে লাহোরে ৯০ দিনের জন্য গৃহবন্দি করতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারপর থেকেই জঙ্গি শিবির জামাত-উদ-দাওয়া তথা লস্কর-ই তৈবা প্রধানকে নিয়ে কড়া অবস্থান নিতে ব্যার্থ হয়েছে ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত ৩০ তারিখ থেকে সঈদ এবং জেইউডি ও ফালাহ-এ-ইনসানিয়ত (এফআইএফ)-এর চার নেতাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি করে রাখা হয়। দুই সংগঠনের একাধিক দফতর বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, সংগঠনগুলির ওপর নজরও রাখা হচ্ছে। হাফিজ সঈদ সহ ৩৭ জনের নাম এগজিট কন্ট্রোল লিস্টে রাখা হয়েছে, যাতে তারা দেশ ছাড়তে না পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+