সারমেয়র চেয়ে বড় টিকিটিকি! স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল ছবি
আর্জেন্তিনার লালরঙের তেগু লিজার্ড বা টিকটিকি সম্পর্কে জানেন। যে স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
চার বছর বয়সী আর্জেন্তিনার লালরঙের তেগু লিজার্ড বা টিকটিকি সম্পর্কে জানেন। যে স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রথমে দেখে একটু চমকে যেতে হয় ঠিকই, তবে ছবিগুলি দেখলে ও কান্ডকারখানা জানলে অবাক না হয়ে পারবেন না। টিকিটিকি-র নাম রাখা হয়েছে 'ম্যাকগিভার'। তার প্রভু স্কট তাঁকে কাছছাড়া করেন না। যেখানে যান সেখানেই ম্যাকগিভারকে নিয়ে যান।

ইনস্টাগ্রামে এই আজব টিকটিকির ফলোয়ার সাড়ে ১৫ লক্ষের বেশি। ইউটিউবে ফলোয়ার সাড়ে ৪ লক্ষ। এমনকী এই সরীসৃপের লিঙ্কনইড পেজও রয়েছে।
স্কট এই টিকিটিকে শুধু বিলাবহুলভাবে রেখেছেন তাই নয়, অত্যন্ত বুদ্ধিমান ম্যাকগিভার। সে সহজেই প্রভুর ইশারা বুঝতে পারে। এমনকী স্যোশাল মিডিয়াও সে সামলাতে পারে বলে ভিডিওতে দেখা গিয়েছে। অর্থাৎ ম্যাকগিভারকে টেক স্যাভিও বলা যেতে পারে।

জানা গিয়েছে, মাছ, মাংস, ফল- কোনও কিছুতেই অরুচি নেই এই টিকিটিকির। মুখের সামনে কিছু একটা ধরলেই হল- কপ করে মুখে ঢুকিয়ে নেবে ম্যাকগিভার।












Click it and Unblock the Notifications