৫ বছরের আউস এখন গোটা বিশ্বের সাঙ্কেতিক ভাষার শিক্ষক

৫ বছরের আউস এখন গোটা বিশ্বের সাঙ্কেতিক ভাষার শিক্ষক

বর্তমানে বিশ্বজুড়ে তরুণ সমাজের জন্য কনটেন্ট শেয়ার করার দারুণ একটি প্ল্যাটফর্ম হল ইউটিউব। এখানে বিভিন্ন ধরনের বিষয়ের ওপর বহু কনটেন্ট যেমন পাওয়া যায় তেমনি তা একাধিক মানুষ পছন্দও করেন। সেরকমই একটি বিষয় হল সাঙ্কেতিক ভাষা। যা মূক ও বধিরদের সঙ্গে কথা বলার প্রধান মাধ্যম। তবে এই বিষয়টি নিয়ে ইউটিউবে শিক্ষা দেওয়ার ভিডিও খুব কম রয়েছে।

৫ বছরের আউস এখন গোটা বিশ্বের সাঙ্কেতিক ভাষার শিক্ষক


জর্ডনের ৫ বছরের ছোট্ট শিশু নাম আউস ওউদাহর ইতিমধ্যেই সাঙ্কেতিক ভাষায় দক্ষতা অর্জন করেছে এবং ইউটিউবে সে এই ভাষা সকলকে শেখাচ্ছেও। তার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে আউস শুধু নিজের দেশের নাগরিকদেরই নয় গোটা বিশ্ব জুড়ে এই সাঙ্কেতিক ভাষা শেখাচ্ছে এই খুদে শিক্ষক। ওউদাহর এই ইউটিউব পেজের নাম '‌সাইন ল্যাঙ্গুয়েজ উইথ আউস’‌। এখানে সে ছোট ছোট ভিডিও শেয়ার করেছে।

প্রথমে বাবার কাছ থেকে সাঙ্কেতিক ভাষা রপ্ত করে জর্ডানের এই শিশু। এরপর সে শিক্ষামূলক ভিডিও তৈরির সিদ্ধান্ত নেয়, যা তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। শিশু এই প্রশিক্ষক এসব ভিডিও তৈরি করেছে যাদের শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে তারা যেন সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ বছরের মে মাস থেকে এই ভিডিওগুলি এক থেকে তিন মিনিটের মতো দীর্ঘ হচ্ছে।

আউস ওউদাহর বাবা আশরাফ ওউদাহ। তিন সন্তানের বাবা তিনি। গর্বিত বাবা আউসকে অভিহিত করছেন 'সেলিব্রেটি’ হিসেবে। অনুসরণকারী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে পরিমাণ মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে এটাই আউসের অনুপ্রেরণার মূল উৎস বলে মনে করেন আশরাফ ওউদাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+