জেল হেফাজতে যৌন নির্যাতন ভারতীয় মহিলা আন্দোলনকারীকে, গুরুতর অভিযোগ তুললেন মিনা হ্যারিস
জেল হেফাজতে যৌন নির্যাতন ভারতীয় মহিলা আন্দোলনকারীকে, গুরুতর অভিযোগ তুললেন মিনা হ্যারিস
দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। মার্কিন পপ তারকা রিহানা, পরিবেশ প্রচারক গ্রেটা থুনবার্গ সহ অনেক তারকাই কৃষক প্রতিবাদকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। তাঁদেরই দলে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনঝি তথা আমেরিকার আইনজীবী মিনা হ্যারিস। তিনিও কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন।

মিনা হ্যারিস আইনজীবীর পাশাপাশি একজন লেখিকাও বটে এবং তিনি কমলা হ্যারিসের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। মিনা হ্যারিস, পপ তারকা রিহানা, পরিবেশ প্রচারক গ্রেটা থুনবার্গ এবং প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফার টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে ক্রমাগত বিরোধিতা সত্ত্বেও কৃষকদের প্রচিবাদ নিয়ে মিনা অনবরত টুইট করে চলেছেন। কৃষকদের প্রতিবাদে সমর্থন করার জন্য ভারতে এক উত্তপ্ত দল তাঁর এবং থুনবার্গের পোস্টার জ্বালিয়ে দিচ্ছেন, শুক্রবার এই ছবি পোস্ট করেন মিনা হ্যারিস। এর পাশাপাশি মিনা দলিত শ্রমিক আন্দোলনকারী নদ্বীপ কউরের দুর্দশার কথাও টুইট করে লেখেন।
মিনা হ্যারিস তাঁর টুইটে লেখেন, 'চরমপন্থী জনতার দ্বারা নিজের ছবি পোড়ানো দেখে ভাবুন কি ধরনের অদ্ভুত অনুভব হয়, তাহলে ভাবুন ভারতে বাস করলে আমার কি অবস্থা হত। আমি আপনাদের বলতে চাই ২৩ বছরের শ্রমিক আন্দোলনকারী নদ্বীপ কউরকে গ্রেফতার করা হয়েছে, তাঁর ওপর অত্যাচার ও যৌন নির্যাতন করা হয়েছে পুলিশি হেফাজতে। তাঁকে জামিন না দিয়ে গত ২০দিন ধরে আটকে রাখা হয়েছে।’ মিনা হ্যারিস নদ্বীপের মুক্তি চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। মিনা হ্যারিস এও ঘোষণা করেন যে চলমান কৃষকদের প্রতিবাদ সম্পর্কে তার অবস্থান কেবল কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি 'সোচ্চার ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়েও ছিল’, যা স্পষ্টতই শিখদের দিকে ইঙ্গিত করেছিল।
মজদুর অধিকার সংগঠন ইউনিয়নের সঙ্গে যুক্ত নদ্বীপ কউর। এই সংগঠন কৃষক প্রতিবাদে যোগ দিয়েছিলেন। রিপোর্টে বলা হয়েছে, ১২ জানুয়ারি সিংঘু সীমান্ত থেকে, যেখানে কৃষকদের প্রতিবাদ চলছে, সেখান থেকে হরিয়ানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২ ফেব্রুয়ারি আদালত নদ্বীপের জামিন খারিজ করে দেয়। নদ্বীপ কউরের বিরুদ্ধে অবৈধ জুলুম এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। নদ্বীপ কউরের বোন জানিয়েছেন যে তাঁকে নির্মমভাবে মারধর করে পুরুষ পুলিশ কর্মীরা এবং তাঁর গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। যদিও জেলের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে হরিয়ানা পুলিশ।












Click it and Unblock the Notifications