শ্রীলঙ্কার চরম সঙ্কটে পাশে থাকার বার্তা, দ্বীপরাষ্ট্রকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য ভারতের

শ্রীলঙ্কার চরম সঙ্কটে পাশে থাকার বার্তা, দ্বীপরাষ্ট্রকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য ভারতের

শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট ক্রমেই প্রবল হচ্ছে। খাবারের দাম আকাশ ছোঁয়া। অনেক সময়েই শ্রীলঙ্কার সাধারণ বাসিন্দাদের একবেলা খেয়ে থাকতে হচ্ছে। চরম সঙ্কটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। শ্রীলঙ্কার চরম সঙ্কটে পাশে থাকার আশ্বাস দিলেন ভারতের বিদেশ মন্ত্রক। ভারত শ্রীলঙ্কার এই চরম সঙ্কটে ইতিমধ্যে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সাহায্য করেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।

ভারতের পাশে থাকার বার্তা

ভারতের পাশে থাকার বার্তা

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, 'শ্রীলঙ্কার সরকার ও সেদেশের সাধারণ মানুষ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর নজর রাখছি। শ্রীলঙ্কার সাধারণ নাগরিক থেকে দেশের সরকার একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ভারত শ্রীলঙ্কাকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সাহায্য করেছে।'

আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা অর্থ মন্ত্রক ও কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির ওপর আমেরিকা নজর রেখেছে। দেশের জনগণের অসন্তোষ মোকাবিলার উপায় বের করার জন্য শ্রীলঙ্কার সরকারকে তিনি আহ্বান জানিয়েছে।

বিক্ষোভের আগুনে ফুঁসছে শ্রীলঙ্কা

বিক্ষোভের আগুনে ফুঁসছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অর্থিক সঙ্কট বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। শনিবার সকাল থেকেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে, ট্রেনে সাধারণ মানুষ হাজির হন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শ্রীলঙ্কার উত্তেজিত জনগণ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে হামলা করে। বিভোক্ষকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করেন। ঘটনার আগাম আন্দাজ করেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বাসভবন ছেড়ে পালান। সেখানে কোটি কোটি টাকার সন্ধান পান বিক্ষোভকারীরা। এরপরেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে পদত্যাগের ঘোষণা করেন। তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে জানান। অন্যদিকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে বিক্ষোভকারীরা হামলা করেন। তাঁরা বিক্রমাসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দেন। এরপরেই রনিল বিক্রমাসিংহে পদত্যাগের ঘোষণা করেন।

আকাশ ছোঁয়া খাবারের দাম

আকাশ ছোঁয়া খাবারের দাম

শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের জেরে তীব্র মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি ৬০ শতাংশ পেরিয়ে যেতে পারে। এশিয়ায় সব থেকে বড় মুদ্রাস্ফীতি বলে অর্থনীতিবিদরা মনে করছেন। শ্রীলঙ্কায় বৈদেশিক মু্দ্রার ভাণ্ডার শেষ। যার জেরে খাদ্যশষ্যের পাশাপাশি জ্বালানি, ওষুধের মতো জরুরি পণ্যের ঘাটতি দেখা গিয়েছে। এর ফলে খাবারের দাম ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের দুবেলা খাবার জোটানো দুষ্কর হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+