Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পাকিস্তানের প্রেমে' পাগল বাংলাদেশে অন্য ২১ শে জুলাই এবার! একেবারে ছোট মনের পরিচয় দিলেন নোবেলজয়ী ইউনূস

International Mother Language Day: বাংলাদেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস (21 February Bangla Bhasha Divas) । শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মধ্যরাত থেকেই মানুষের ভিড়। আর সেখানেও রীতি ভাঙলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) । যতক্ষণ রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ছিলেন ততক্ষণ কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা জানাতে গেলেন না তিনি।

এহেন ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের বুকে শুরু হয়েছে জোর বিতর্ক। সমালোচনায় বিদ্ধ মহম্মদ ইউনূস। প্রত্যেক বছরই বাংলাদেশে ২১ শে ফেব্রুয়ারি ভাষাদিবস সাড়ম্বরে পালিত হয়। এবারও মানুষ শ্রদ্ধা জানালেও কিছুটা হলেও ব্যতিক্রমী। অনেকেই বলছেন, এবার মানুষের ভিড় গত বছরের তুলনায় কম।

International Mother Language Day

আর তার অন্যতম কারণ পাকিস্তানপন্থী মৌলবাদ এবং কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত। অন্যদিকে তাল কাটলেন ইউনূসও। ভাষা দিবসের রীতি মানলেন না। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে যান। কিন্তু এবার একা একাই শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং মহম্মদ ইউনূস।

সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় শহিদ মিনারে যতক্ষণ রাষ্ট্রপতি ছিলেন ততক্ষণ দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে। রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়ার সাত মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যান তিনি। ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। আর এই কারণেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে এড়িয়ে যেতেই কি এহেন পদক্ষেপ ইউনূসের? উঠছে প্রশ্ন।

সে দেশের সংবাদমাধ্যমের দাবি, শুধু ইউনূসই নন, শহিদ মিনারে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে কোনও উপদেষ্টাও সৌজন্য বিনিময় করেননি বলেই দাবি। যা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে এক অন্য ছবি। হাসিনা আমলে যে সমস্ত নিয়োগ হয়েছিল সব বাতিল করে দেন ইউনূস।

শুধু তাই নয়, একের পর এক মামলা দায়ের করা হয়। সে দেশজুড়ে 'প্রতিহিংসা'র রাজনীতি চরম আকারে দেখা যায়। এমনকী রাষ্ট্রপতি পদ নিয়েও প্রশ্ন ওঠে। রাষ্ট্রপতি পদ থেকে মহম্মদ সাহাবুদ্দিনকে সরানো হতে পারে গুঞ্জন সামনে আসে। যদিও এহেন পদক্ষেপ করার সাহস আর শেষ পর্যন্ত দেখায়নি সে দেশের অন্তবর্তী সরকার। তবে এদিন কেন্দ্রীয় শহিদ মিনারে যেভাবে রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন ইউনূস তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+