Bangladesh: 'চাই না ভারত আমাদের শত্রু হোক', বার্তা ইউনূসের, জেলমুক্তি বেগম খালেদা জিয়ার

অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে অবিলম্বে। ছাত্র সংগঠনের নেতাদের দেওয়া সময়সীমার মধ্যেই সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সকালে ছাত্ররা একেবারে সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন বিকেল ৩টের মধ্যে সংসদ ভেঙে না দেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

সেনা সমর্থিত সরকারও যে তাঁরা মেনে নেবেন না সেটা জানিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী ছাত্ররা। এদিকে গতকালের নির্দেশ মেনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হয়েছে। জিয়া ট্রাস্টের দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৮ সাল থেকে জেলেই ছিলেন তিনি। হাসিনা দেশ ছাড়তেই জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী।

Muhammad Yunus

বাংলাদেশে সেনা দায়িত্ব নিয়েছে। গতকাল সাংবাদিক বৈঠক করে সেনা প্রধান জানিয়েছিলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। কিন্তু গতকালই ছাত্রদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল সেনা সমর্থিত সরকার তারা চান না। অন্তর্বর্তী সরকারের রূপরেখা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলতে হবে।

মঙ্গলবার সকালে আবার সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দেয় যে বিকেল ৩টের মধ্যে জাতীয় সংসদ ভেঙে ফেলতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। শেষ পর্যন্ত ছাত্রদের দাবি মেনেই জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। তারপরেই জানা গিয়েছে ছাত্রদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে সেনা প্রধান।

এদিকে ছাত্র সংগঠন দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান পদে নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে যেন দায়িত্ব দেওয়া হয়। তাঁকে প্রধান হিসেবে চেয়েছে তারা। জানা গিয়েছে ইউনূস তাতে রাজিও হয়েছেন। এখন কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার। ইতি মধ্যেই আবার বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে জেলে বন্দি শতাধিক বিএনমপি নেতা কর্মীকেও মুক্ত করা হয়েছে।

এদিকে বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের উপর হামলার ঘটনা বা়ড়ছে। হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ইস্কনের মন্দির ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জায়গায়। খালেদা জিয়ার মুক্তির পরে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি ফের বাংলাদেশের মসনদে বসতে চলেছেন খালেদা জিয়া। এদিকে ইউনূস ছাড়াও একাধিক নাম উঠে আসছে। তাতে খালেদা জিয়ার ছেলের নামও রয়েছে।

ইউনূস ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশ কখনও ভারতকে শত্রু বলে মনে করে না। এবং বাংলাদেশ চায় না ভারত শত্রু হোক বাংলাদেশের। বাংলাদেশে এখন শান্তি এবং সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করায় সবার আগে লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+