Pm Modi-Muhammad Yunus: অনেক বড় আশঙ্কা...মোদীর সঙ্গে সাক্ষাৎ চান ইউনূস! ভারতের সঙ্গে যোগাযোগ করল বাংলাদেশ

Pm Modi-Muhammad Yunus: অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতে চলেছে মহম্মদ ইউনূসের। আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন হতে চলেছে। যেখানে একাধিক দেশের সঙ্গে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূসের। যা খবর, ওই সম্মেলনের মাঝেই মোদী এবং ইউনূসের আলাদা করে বৈঠক হবে।

আর এহেন বৈঠক নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে যোগাযোগ হয়েছে বলেও খবর। একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বারবার বাংলাদেশকে বার্তা দিয়েছে ভারত (Pm Modi-Muhammad Yunus) ।

Pm Modi-Muhammad Yunus

শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশ সম্পর্কের অবনতির পিছনে শেখ হাসিনার একটি অন্যতম কারণ। যদিও বাংলাদেশ ইস্যুতে ইতিমধ্যে ভারতের কাঁধে বড় দায়িত্ব চাপিয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। স্পষগট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ নিয়ে মোদীর সিদ্ধান্তই চূড়ান্ত।

এই প্রেক্ষাপটে মাঝে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সে দেশের বিদেশ উপদেষ্টার বৈঠক হয়। কিন্তু ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও সাক্ষাৎ হয়নি। এবার তা হওয়ার জোর সম্ভাবনা। এখনও পর্যন্ত যা খবর, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদী এবং ইউনূস।

যা খবর, ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২ এবং ৪ এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে। এই বিষয়ে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, 'বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।' ফলে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহম্মদ ইউনূসের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

তবে কি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়। যা খবর, সংখ্যালঘুদের উপর নির্যাতন, দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা সহ একাধিক বিষয় আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত জুন-অগাস্ট বিপ্লবের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।

Take a Poll

এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় বদল এসেছে। একদিনে পাকিস্তানের প্রতি ইউনূসের প্রেম এবং ওপার বাংলা জুড়ে কট্টরপন্থী মৌলবাদীরা যেভাবে মাথা চাড়া দিয়েছে তা মোটেই ভালো চোখে মোটে দেখছে না ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+